BJP manifesto Bengal
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার নিউটাউনের এক হোটেলে বিধানসভা ভোটের আগে সংকল্প পত্র বা ইস্তেহার প্রকাশ করল বিজেপি BJP manifesto Bengal। যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘ভরসার শপথ’। অমিত শাহ এই ইস্তেহারে ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বেকার যুবকদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
এই ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ অন্যন্যরা।

যুবকদের প্রতিমাসে তিনি হাজার টাকা BJP manifesto Bengal
ভোটের ইস্তাহারে তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের পাল্টা হিসেবে বেকার যুববদের জন্য বড় ঘোষণা করলেন অমিত শাহ। তিনি বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বেকারত্ব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বহু শিক্ষিত যুবক চাকরি না পেয়ে সমস্যায় পড়ছেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে সেই বেকারদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিশেষ ভাতা চালু করা হবে।
রাজ্যের নথিভুক্ত বেকারদের তালিকা তৈরি করে নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে প্রতি মাসে বেকার ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে দিলেও, বিজেপি সরকার গঠন করলে তা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে বলে তিনি জানান।
শুধু বেকারভাতা BJP manifesto Bengal
শুধু ভাতা দেওয়াই নয়, বিজেপি সরকার এলে শিল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির দিকেও জোর দেওয়া হবে। রাজ্যে নতুন কারখানা, শিল্পপার্ক এবং বিভিন্ন প্রকল্প আনার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলেও দাবি করেন তিনি। শাহের কথায়, বেকারদের হাতে কিছু অর্থ পৌঁছে দিলে তারা অন্তত চাকরি খোঁজার সময় ন্যূনতম আর্থিক নিরাপত্তা পাবে। এদিন তিনি রাজ্যের বর্তমান সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, এত বছর রাজ্যে শাসন করেও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। ফলে বহু তরুণ-তরুণী কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে সেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের উর্দ্ধসীমা বৃদ্ধি BJP manifesto Bengal
বিজেপির প্রকাশিত ইস্তাহারে কর্মসংস্থান ও স্বচ্ছতা নিয়েও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, একটি সুনির্দিষ্ট ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতে স্থায়ী চাকরি নিশ্চিত করা হবে। এছাড়া, যারা অতীতে দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জানিয়ে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়ার কথাও বলেন। সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবকদের ১৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভোটের আগে যুব সমাজ এবং প্রথমবারের ভোটারদের আকৃষ্ট করতেই বিজেপি এই ধরনের প্রতিশ্রুতি সামনে আনছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এসব কেবল নির্বাচনী প্রতিশ্রুতি, বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

