CM order Illegal migrants
Bengal liberty desk, 26 মে ,বসিরহাট:
দিন বদলেছে, বদলেছে সরকারও। আর তার সঙ্গেই রাজ্যে শেষ হয়েছে অনুপ্রবেশকারীদের ‘সুদিন’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত ‘৩ডি’ (ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট) নীতির প্রভাবে এবার এক নজিরবিহীন ছবি ধরা পড়ল হাকিমপুর সীমান্ত চেকপোস্টে। ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য সীমান্তে এখন অনুপ্রবেশকারীদের উপচে পড়া ভিড়।

ভোটের রাজনীতি ও ‘জামাই আদর’ CM order Illegal Immigrants
অভিযোগ, গত ১৫ বছর ধরে ভোটব্যাঙ্ক অটুট রাখতে অনুপ্রবেশকারীদের কার্যত ‘জামাই আদর’ দিয়ে এ রাজ্যে পুষে রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার। ডোমজুড় থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন প্রান্তে পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে রেখে এদের নিরাপদ আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর ফলে সাধারণ ভারতীয়দের রুজি-রুটিতে টান পড়ছিল, বাড়ছিল অসম প্রতিযোগিতা। কিন্তু শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে।

কী এই 3ডি নীতি?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না। তাঁর ৩ডি নীতির অর্থ হলো, ডিটেক্ট (Detect) অর্থাৎ লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। ডিলিট (Delete) অর্থাৎ সরকারি নথিপত্র ও ভোটার তালিকা থেকে তাঁদের নাম মুছে ফেলা এবং ডিপোর্ট (Deport) অর্থাৎ চিহ্নিত ব্যক্তিদের সসম্মানে সীমান্ত পার করে নিজেদের দেশে পাঠিয়ে দেওয়া।

হাকিমপুর সীমান্তে পালানোর ঢল:
প্রশাসনের এই কড়া অবস্থানের কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। তাঁরা বুঝে গেছেন, এ দেশে অবৈধভাবে থাকার দিন শেষ। তাই ধরা পড়ার ভয়ে এখন নিজেরাই নথিপত্র নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড় জমাচ্ছেন বাংলাদেশে ফেরার জন্য।
শুভেন্দু সরকারের এই কড়া দাওয়াইয়ের ফলে বাংলা তথা ভারত যে দ্রুত অনুপ্রবেশকারী মুক্ত হতে চলেছে, হাকিমপুরের ছবি তারই সবথেকে বড় প্রমাণ।

