Amit Shah vs Mamata
Bengal Liberty, ১০ এপ্রিল :
নির্বাচনের বাকি ১২ দিন, টানটান উত্তেজনার আবহে প্রতিশ্রুতির জবাব শুধুই প্রতিশ্রুতিতে দিতে উদ্যত সব দল! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডালি ভরে ইস্তেহার প্রকাশ করেছেন আজ, শুক্রবার (Amit Shah vs Mamata)। সাজানো ডালির বেশিরভাগ অংশই ছিল মহিলাদের জন্য। শুধুমাত্র আর্থিক অনুদান নয় মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতিরও ঘোষণা করেছে বিজেপি সরকার। তারই মধ্যে মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতির ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপরই হুংকার শোনা গেল তৃণমূল সুপ্রিমোর কন্ঠে। রাজনৈতিক মহলের মতে, শাহের মেগা-ঘোষণায় স্পষ্টতই সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। আর সেই ‘ভয়’ থেকেই কি নিজের প্রকল্পগুলি নিয়ে তড়িঘড়ি সাফাই গাইতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? জমি হারানোর আতঙ্কে এবার পাল্টা আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। তাহলে কি ভয় পেলেন তৃণমূল নেত্রী (Amit Shah vs Mamata)?

স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা (Amit Shah vs Mamata)
শাসকদলের অনুদান-নির্ভর রাজনীতির সীমাবদ্ধতাকে সজোরে ধাক্কা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন ‘অন্নপূর্ণা’ প্রকল্প। রাজ্যে বিজেপি সরকার গড়লেই মধ্যবিত্ত ও দরিদ্র মহিলাদের প্রকৃত আর্থিক উন্নতির লক্ষ্যে প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া, কর্মসংস্থানহীন বাংলায় দিশাহীন যুবসমাজের পাশে দাঁড়াতে অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, চাকরি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। পাশাপাশি, আগামী পাঁচ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

বসিরহাটের সভা থেকে মমতার বার্তা (Amit Shah vs Mamata)
আমিত শাহের ইস্তেহার প্রকাশের পরমুহুর্তেই পায়ের তলার মাটি শক্ত করতে উঠে লাগে তৃণমূল নেত্রী। বসিরহাটের জনসভা থেকে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পকে সামনে রেখে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে চালু হওয়া কোনও প্রকল্পই বন্ধ হবে না। বিশেষ করে মহিলাদের আর্থিক সহায়তার অন্যতম প্রধান প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সারা জীবন চালু থাকবে বলেই আশ্বাস দেন তিনি। এছাড়া এদিনের সভায় তিনি ‘যুবসাথী’, ‘সবুজসাথী’-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন। মমতার দাবি, এই প্রকল্পগুলিই বাংলার উন্নয়নের ভিত্তি গড়ে তুলেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে।
Amit Shah: ছাব্বিশের নির্বাচনের আগে নিজেদের নির্বাচনী সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি@bengalliberty @AmitShah @BJP4India @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #bjpmanifesto #westbengalelection2026 #westbengalnews #westbengal #westbengalpolitics pic.twitter.com/sJu7mjtSgc
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর মুখ্যমন্ত্রীর এই তড়িঘড়ি ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধীদের দাবি, এতদিন ধরে চালু থাকা প্রকল্পগুলিকে হঠাৎ করে সামনে এনে বা আজীবন চলার প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজনই বা কেন পড়ল? এতে কি কোথাও গিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত লুকিয়ে আছে? এই তড়িঘড়ি সাফাই ও জোরালো ঘোষণার কারণেই বিরোধীদের প্রশ্ন-এটা কি শুধুই আত্মবিশ্বাসের প্রকাশ, নাকি হারানোর ভয় থেকেই বাড়তি আশ্বাসের বন্যা?

