IPS officer election duty
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
নির্বাচনকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে আঁটঘাট বেঁধে নির্বাচন কমিশন। এবার প্রক্রিয়া এগোলো আরও এক ধাপ IPS officer election duty। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাতে আইপিএস আধিকারিক শ্রী সর্বনা বিবেক এমকে বিশেষ ‘পুলিশ অবজারভার’ হিসেবে নিয়োগ করল দিল্লি। শ্রী সর্বনা বিবেক এম ২০১৫ ব্যাচের পুলিশ আইপিএস । গতকাল, ১২ই এপ্রিল, ২০২৬ তারিখে ভোটের প্রাক্কালে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করলেন।

দায়িত্ব ও ক্ষমতা:
ভারতীয় সংবিধান ৩২৪ নম্বর ধারা এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২০বি ধারা অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়েছে। নির্দেশ অনুযায়ী ডেপুটেশন চলাকালীন আইপিএস আধিকারিক শ্রী সর্বনা বিবেক এম সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ও শাসনে থাকবেন। বর্তমানে তিনি কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস অর্থাৎ CEO দফতরে অবস্থান করবেন। মূলত, নির্বাচনের দিনক্ষণ পর্যালোচনা থেকে শুরু করে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত, তিনি নিয়মিতভাবে সকল তথ্য এবং রাজ্যর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে অবগত করবেন।

বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও ওড়িশা ক্যাডারের এই দক্ষ আইপিএস আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে পাঠানো, গভীর অর্থবাহক। তবে বারংবার নির্বাচন কমিশন রাজ্যবাসীর কাছে প্রমান করে দিচ্ছে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কোনো প্রকার গাফিলতি নয়, বরং নির্বাচন হবে স্বচ্ছ, ঝঞ্ঝাট মুক্ত।
