Voter List Controversy
Voter List Controversy

Voter List Controversy : নাগরিকত্ব না পেয়ে স্বেচ্ছামৃত্যুর দাবি! নথি শরীরে সেঁটে মহকুমা শাসকের দফতরে

Bengal Liberty, ১৩ এপ্রিল :

১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানাকে ‘নিষ্কৃতি মৃত্যু’র অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট (Voter List Controversy)। এবার এসআইআরএ নাম বাদ যাওয়ায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করলেন হুগলি জেলার আরামবাগের ৬ বাসিন্দা, যার মধ্যে ছিলেন হাইস্কুলের অবসরপ্রাপ্ত এক শিক্ষিকা। কোনও শারীরিক ব্যাধি নয়, বরং ‘পরিচয়হীনতার ব্যাধি’ থেকে মুক্তি পেতে খোদ রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন প্রত্যেকে। এদিন তাঁরা নিজেদের নথির জেরক্স গায়ের উপর সেঁটে মহুকুমা শাসকের দফতরে যাওয়ার সময়ই কার্যত এই অভিযোগ তোলেন (Voter List Controversy)।

Voter List Controversy
Voter List Controversy

অবসরপ্রাপ্ত শিক্ষিকার দাবি (Voter List Controversy)

স্বেচ্ছামৃত্যুর আবেদন করা ছ’জনের মধ্যে অন্যতম তাইবুন্নেসা বেগম। যিনি গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করেছেন এবং মোট ৩৪ বছর সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন। তাঁর স্বামীও আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ পদে কর্মরত। তাইবুন্নেসার দাবি, তাঁর কাছে পেনশন সংক্রান্ত সমস্ত নথি, পাসপোর্ট-সহ প্রয়োজনীয় প্রমাণ থাকা সত্ত্বেও তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ, সোমবার মহকুমা শাসকের দফতরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, “জীবনের শেষ প্রান্তে এসে এই হয়রানি আমরা সহ্য করতে পারছি না। সেই কারণে স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন করেছি।”

Voter List Controversy
Voter List Controversy

আবেদনকারীদের অভিযোগ (Voter List Controversy)

প্রশাসনিক সূত্রে জানা জানা গেছে, সকল আবেদনকারীই আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, এই ওয়ার্ডে মোট ২০৬ জনের নাম এসআইআরএ তালিকা থেকে বাদ পড়েছে। নাম বাদ যাওয়া আবেদনকারীদের তালিকায় থাকা মোট ৬ জন আরামবাগ মহকুমা শাসকের দফতরে যান। প্রাক্তন শিক্ষিকা সহ মহকুমা শাসকের দফতরে যান ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার স্বপন নন্দীও।


আবেদনকারীদের দাবি, স্বাধীন দেশে জন্মগ্রহণ করেও বর্তমানে যেন তাঁরা নতুন করে পরাধীন হয়ে পড়েছেন। প্রত্যেকের আশঙ্কা, ভোটার লিস্টে নাম বাদ পড়ায় এবার তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। সেখানে যাওয়ার থেকে স্বেচ্ছামৃত্যুই শ্রেয় বলে আবেদনে জানিয়েছেন তাঁরা। অবশ্য বিজেপির দাবি, তৃণমূল ভয়ের পরিবেশ তৈরি করে ভোটের মুখে রাজনীতি করতে চাইছে।

আরও পড়ুন :

Voting plea rejected: “প্রশ্নই ওঠে না” আপিলকারীদের ভোটদানের আর্জি খারিজ করে কড়া বার্তা প্রধান বিচারপতির

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury