Narendra Modi West Bengal
Bengal Liberty Desk, Kolkata:
ভোটের প্রচার তুঙ্গে উঠতেই আবারও পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Narendra Modi West Bengal। বিজেপি প্রার্থীদের সমর্থনে আগামী ১৯ এপ্রিল রাজ্যে দু’টি বড় জনসভা করবেন তিনি। দলের তরফে জানানো হয়েছে, ওইদিন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এবং ঝাড়গ্রাম জেলায় প্রধানমন্ত্রীর সভা হবে।

বিপুল জনসমাগমের সম্ভাবনা Narendra Modi West Bengal
নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ গিরি এবং ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রর বিজেপি প্রার্থী সুখময় সতপথীর সমর্থনে দুটি জনসভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। এই দুই জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের প্রচারে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। সেই কারণেই প্রধানমন্ত্রী নিজে রাজ্যে এসে একাধিক সভা করার পরিকল্পনা নিয়েছেন বলে দলের দাবি।

সভাস্থল পরিদর্শন সমবায়মন্ত্রীর
প্রধানমন্ত্রীর বেলদার সভার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার বেলদা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উত্তরপ্রদেশের সমবায়মন্ত্রী জয়েন্দ্র প্রতাপ সিং রাঠোর। মাঠ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তাঁর কথায়, “বাংলার মানুষ প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য অপেক্ষা করে আছেন। এখনই যে উন্মাদনা দেখা যাচ্ছে, তাতে বেলদার সভা ঐতিহাসিক হতে চলেছে।”
বিজেপির দাবি, এই জনসভাগুলির মাধ্যমে বাংলার ভোটের প্রচারে নতুন গতি আসবে এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা ও দুর্নীতি ইস্যুতেও প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফর পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে। তাই বেলদা ও ঝাড়গ্রামের সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বাড়ছে জোর জল্পনা।
