West Bengal voter list update 2026
Bengal liberty desk,১৮ এপ্রিল, কলকাতা: ভোট আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় ঘুম উড়েছিল রাজ্যের লক্ষ লক্ষ মানুষের। এবার সেই জটিলতা কাটাতে বড়সড় স্বস্তির খবর শোনাল দেশের সর্বোচ্চ আদালত এবং রাজ্য নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টও স্পষ্ট জানিয়েছে, কোনো যোগ্য নাগরিক যেন ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন। ট্রাইবুনালকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি আদালত। অর্থাৎ, যাঁরা এতকাল বাতিল ভোটারের তালিকায় ছিলেন, তাঁদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

ভোটের দু’দিন আগেও কি নাম তোলা সম্ভব? (West Bengal voter list update 2026)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, কিন্তু যদি কোনো ভোটার ২১ এপ্রিলের মধ্যেও ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেয়ে যান, তবে তিনিও ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে এই সময়সীমা রাখা হয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। কমিশন জানিয়েছে, একটি বিশেষ সফটওয়্যার বা ‘সেতুবন্ধন’-এর মাধ্যমে শেষ মুহূর্তেও তালিকায় নাম যুক্ত করা হবে।
Narendra Modi: “মহিলা সংরক্ষণ বিল পাস না হয় হাততালি দিচ্ছিল বিরোধীরা”@narendramodi @RahulGandhi @MamataOfficial @BJP4India @INCIndia @AITCofficial @arivalayam @SuvenduWB @BJP4Bengal #womenreservationbill #bengalliberty #narendramodi #india #congress #tmcwestbengal #DMK pic.twitter.com/NR9BgvdpSp
— Bengal Liberty (@bengalliberty1) April 18, 2026
কীভাবে কাজ করবে এই প্রক্রিয়া? (West Bengal voter list update 2026)
৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার যে অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখতে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল বা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। হাইকোর্ট ট্রাইব্যুনালকে অনুরোধ করেছে যাতে এই মামলাগুলো দ্রুত শুনে নিষ্পত্তি করা হয়। ভোটারদের ট্রাইব্যুনালে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। তাঁরা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা মহকুমা শাসকের দপ্তরে নথি জমা দিয়েই আবেদন করতে পারবেন এবং কোনো ব্যক্তির নাম তালিকায় ফিরল কি না, তা জানার জন্য বিএলও-দের (BLO) সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এছাড়া বিডিও (BDO) অফিস থেকেও তথ্য পাওয়া যাবে।

ভোটের সমীকরণে বড় বদল (West Bengal voter list update 2026)
রাজনৈতিক মহলের ধারণা, ট্রাইব্যুনাল যদি দ্রুত কাজ শেষ করে এবং হাজার হাজার মানুষের নাম তালিকায় পুনর্বহাল হয়, তবে এবারের নির্বাচনের ফলাফল বা সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে নাগরিকত্ব নিয়ে বিতর্ক ছিল, সেখানে এই নির্দেশের প্রভাব হবে সবথেকে বেশি। সব মিলিয়ে, হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার আশায় এখন বুক বাঁধছেন কয়েক লক্ষ মানুষ।
