Higher secondary result
Bengal liberty desk, kolkata :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ ই মে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল Higher secondary result। ওই দিন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ সূত্রে জানানো হয়েছে, আগামী ১৪ ই মে, প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ওই দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরীক্ষার্থীরা তাঁদের নিজস্ব ফল দেখতে পাবেন সকাল ১১ টায়। প্রসঙ্গত, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল ১২ থেকে ২৭ ফেব্রুয়ারী। ফলে পরীক্ষার ৮৫ দিন পর প্রকাশিত হতে চলেছে রেজাল্ট।

যে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা :
WBCHSE-এর অফিশিয়াল ওয়েবসাইট (wbchse.wb.gov.in) বা wbresults.nic.in-এ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ফলাফল। উচ্চ মাধ্যমিকের ফলের ওপরই নির্ধারিত হয় উচ্চ শিক্ষার পথ। তাই আগামী ১৪ ই মে তেই নির্ধারিত হবে ভবিষ্যতের দিক নির্দেশনা
