Weather update
Bengal Liberty, Kolkata :
আজ রাজ্যে প্রথম দফার, আর সকাল থেকেই স্পষ্ট এই লড়াই শুধু ব্যালটের নয়, আবহাওয়ার সঙ্গেও (Weather Update)। কোথাও প্রখর রোদ আর অস্বস্তিকর গরম, কোথাও আবার মেঘলা আকাশ, দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা সব মিলিয়ে আজকের দিনটা মোটেই একরকম নয়। ভোট দিতে বেরোনোর আগে তাই আবহাওয়ার মেজাজ বুঝে নেওয়াটা খুবই জরুরি। কারণ দিনের এক এক সময়ে বদলে যেতে পারে পরিস্থিতি, যা প্রভাব ফেলতে পারে ভোটারদের উপস্থিতিতেও। এই অনিশ্চিত আবহাওয়ার মাঝেই চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। দেখে নিন এক নজরে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather Update)।

দক্ষিণবঙ্গে গরমের দাপটেই ভোট (Weather Update)
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে চলেছে। বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার বেশি পৌঁছতে পারে বলে পূর্বাভাস। স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা থাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। একইসঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানেও গরমের সঙ্গে আর্দ্রতার অস্বস্তি চরমে উঠবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরমের তীব্রতা থাকবে, যদিও সব জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়নি।
গরমের মাঝেই স্বস্তির আভাস (Weather Update)
প্রচণ্ড গরমের মধ্যেই কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। বিকেল বা সন্ধ্যার দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৪ এপ্রিল কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যা সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

কবে মিলবে স্বস্তি? (Weather Update)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অন্তত ২৬ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে। ২৫ এপ্রিল পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি রয়েছে। তবে রবিবারের পর থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ বৃষ্টির প্রবণতা বাড়বে বলে ইঙ্গিত মিলছে। তার আগে পর্যন্ত গরম এবং অস্বস্তির সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে সাধারণ মানুষকে।
উত্তরবঙ্গে একেবারে উল্টো ছবি (Weather Update)
দক্ষিণবঙ্গ যখন তাপপ্রবাহে কাহিল, তখন উত্তরবঙ্গে অনেকটাই স্বস্তির আবহাওয়া বিরাজ করছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং সপ্তাহান্তে তা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা উত্তরবঙ্গে (Weather Update)
উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিনে আরও বাড়বে বলে পূর্বাভাস। বিশেষ করে ২৫ এপ্রিলের পর থেকে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় বাড়ছে অস্বস্তি (Weather Update)
কলকাতায় ইতিমধ্যেই গরমের দাপটে নাজেহাল অবস্থা। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি মনে হতে পারে, যা অস্বস্তি বাড়াবে।
