Naoda Booth Violence
Naoda Booth Violence

Naoda Booth Violence : নওদায় বুথ ঘিরে চরম উত্তেজনা, হুমায়ুন-তৃণমূল সংঘর্ষে অশান্ত এলাকা

Bengal Liberty, ২২ এপ্রিল :

এই মুহূর্তে মুর্শিদাবাদের নওদা বিধানসভার ১৭৩ নম্বর বুথ ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে (Naoda Booth Violence)। আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়েছে বলে অভিযোগ। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় (Naoda Booth Violence)।

Naoda Booth Violence
Naoda Booth Violence

হুমায়ুন কবীর শিবিরের অভিযোগ (Naoda Booth Violence)

হুমায়ুন কবীর সহ তার দলের কর্মীদের অভিযোগ পরিকল্পিতভাবে তাদের এজেন্টকে আটকানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি করে গত বুধবার রাতে নওদায় যে বোমাবাজির ঘটনা ঘটেছিল তার সঙ্গেই যুক্ত কিছু ব্যক্তিকে নিয়েই ভোটের সকালে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন। আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। পরবর্তীতে তৃণমূল ও হুমায়ুন-শিবিরের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এমনকি কেন্দ্রীয় বাহিনীদের সাথেও ধস্তাধস্তি হাতাহাতি হয় দুই পক্ষের। ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বুথ চত্বর কার্যত অশান্ত হয়ে ওঠে।

naoda-booth-violence
naoda-booth-violence

সূত্রের খবর, নওদা এলাকায় চলমান উত্তেজনার উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

Pabitra Kar : দলবদলু গিরগিটি পবিত্র! রংবদলের পরেও মুখে পুরোনো বাণী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury