EVM failure
EVM failure

EVM failure: গণতন্ত্রের উৎসবে যান্ত্রিক কাঁটা! একাধিক বুথে বিকল ইভিএম-ভিভিপ্যাট, ক্ষোভে ফুঁসছে জনতা

Bengal Liberty, ২৯ এপ্রিল:

সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ শুরু হলেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে যান্ত্রিক গোলযোগ EVM failure। কোথাও ইভিএম বিকল, তো কোথাও আবার ভিভিপ্যাট মেশিনে সমস্যা। এর ফলে দীর্ঘক্ষণ থমকে রইল ভোটদান প্রক্রিয়া। রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গেই বুথের সামনে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।

EVM failure
EVM failure

বালিতে স্তব্ধ ভোটগ্রহণ EVM failure

হাওড়ার বালি বিধানসভার বঙ্গশিশু বিদ্যালয় ১৮ নম্বর বুথে সকাল থেকেই উত্তেজনা। গত প্রায় এক ঘণ্টা ধরে সেখানে ইভিএম মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে বুথের বাইরে লম্বা লাইন। প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ছেন প্রবীণ থেকে নবীন সব ভোটাররাই। প্রশাসনের তরফে দ্রুত মেরামতির আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় বাড়ছে অসন্তোষ।

গোঘাট ও সপ্তগ্রামে যান্ত্রিক গোলযোগ

একই সমস্যার ছবি ধরা পড়েছে গোঘাটেও। সূত্রের খবর গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ৬২ নম্বর বুথে হঠাতই ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে গেছে। ভোটদান প্রক্রিয়া বন্ধ থাকায় বুথের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। কতক্ষণে ভোট ফের চালু করা সম্ভব হবে, সে বিষয়ে প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি। অন্যদিকে, সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুলে ১৬১ এবং ১৬৩ নম্বর বুথেও একই বিভ্রাট। সেখানেও ইভিএম মেশিন কাজ না করায় সকাল থেকে দাঁড়িয়ে থাকা ভোটারদের ধৈর্যের বাঁধ ভাঙছে।

ভাতারে এখনও শুরুই হল না ভোট 

সবচেয়ে খারাপ পরিস্থিতি ভাতার বিধানসভার ১৬৮ নম্বর বুথে। ভোটগ্রহণের সময় পেরিয়ে গেলেও এখনও সেখানে একটিও ভোট পড়েনি। ইভিএম মেশিন সম্পূর্ণ খারাপ থাকায় ভোটগ্রহণ পর্ব শুরুই করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মেশিন বদলানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে রাজ্যের এই চার বিধানসভা কেন্দ্রে আপাতত ভোটের গতি অত্যন্ত ধীর। তবে প্রতিকূলতা সত্ত্বেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে বুথে অনড় ভোটাররা। কমিশন কি পারবে দ্রুত এই জট কাটিয়ে স্বাভাবিক ছন্দ ফেরাতে?

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury