Haroa clash
Bengal Liberty, ২৯ এপ্রিল:
দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিন উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকায় উত্তেজনার ঘটনা সামনে এসেছে (Haroa clash)। অভিযোগ, ISF সমর্থকদের ধাওয়ায় এলাকা ছাড়তে বাধ্য হন তৃণমূলের কিছু কর্মী। ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার দাসপুর গ্রাম পঞ্চায়েতের কালিগাছি গ্রামে (Haroa clash)।

তৃণমূল কর্মীদের ধাওয়া ISF কর্মীদের (Haroa clash)
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তৃণমূলের কিছু কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় ISF সমর্থকদের একাংশ অভিযোগ করেন যে তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ISF সমর্থকদের একটি দল তৃণমূল কর্মীদের দিকে ধাওয়া করছে এবং তাঁদের বিরুদ্ধে ‘মস্তানগিরি’ করার অভিযোগ তুলছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় আতঙ্ক ছড়ায়। অন্যদিকে তৃণমূলের দাবি, তারা কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করেনি। ISF মিথ্যা অভিযোগ এনে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেছে শাসকদল (Haroa clash)।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার পর ভোটের আগে হাড়োয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
