EVM issue
Bengal Liberty, ২৯ এপ্রিল:
ভোট শুরুর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ফলতা। যে এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা আর ‘সিংহম’ অফিসারের দাপট নিয়ে চর্চা তুঙ্গে, সেখানেই দেবীপুরের ১৭৭ নম্বর বুথে দেখা গেল নজিরবিহীন ছবি EVM issue। অভিযোগ, বিজেপি প্রার্থীর প্রতীকের ওপর রাতারাতি সাঁটিয়ে দেওয়া হয়েছে সাদা টেপ!

ইভিএম-এ টেপ বিভ্রাট EVM issue
ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই অভিযোগ ওঠে, ইভিএম মেশিনে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীকের ওপর নিখুঁতভাবে সাদা টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে। শুধু বিজেপি নয়, সিপিএম-এর প্রতীকের ওপরও একইভাবে টেপ লাগানো ছিল বলে দাবি করা হয়েছে। ফলে ভোটাররা বোতাম টিপলেও কাঙ্ক্ষিত ভোট দিতে পারছিলেন না। এই ‘প্রতারণা’র খবর চাউর হতেই বুথের বাইরে জমায়েত করতে থাকেন ক্ষুব্ধ ভোটার ও রাজনৈতিক কর্মীরা।

বুথে পৌঁছলেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, “হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এখন এই ধরনের নজিরবিহীন কারচুপির আশ্রয় নিচ্ছে।” প্রার্থী নিজে বুথের ভেতর গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রিসাইডিং অফিসারের কাছে তীব্র প্রতিবাদ জানান। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে ‘ভয়ংকর ইভিএম জালিয়াতি’ বলে অভিহিত করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে সংশ্লিষ্ট বুথগুলিতে অবিলম্বে ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। এবং অভিযোগ পেয়েই ফলতার ওই বুথের ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
