TVK crosses 100
Bengal Liberty, ৪ মে :
তামিলনাড়ু দক্ষিণ ভারতের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে অন্যতম ( TVK crosses 100)। চলচ্চিত্র থেকে শুরু করে রাজনীতি— সব দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জয়ললিতা থেকে শুরু করে কমল হাসান কিংবা শিবাজী গণেশন বা এম করুণানিধি, চলচ্চিত্র জগতে নিজেদের সেরাটা প্রমাণ করে রাজনীতির ময়দানেও তাঁরা সফলতা লাভ করেছেন। এবারেও সেই চিত্রের বদল ঘটল না। দক্ষিণী মেগাস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, ওরফে সবার কাছে বিখ্যাত থালাপতি বিজয়, তাঁর স্টাইল ও ডায়লগবাজি দিয়ে প্রেক্ষাগৃহে মানুষের মন জয় করেছেন। তিনিও রাজনীতির ময়দানে তাঁর নতুন ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন ( TVK crosses 100)।

দক্ষিণে পালাবদল? ( TVK crosses 100)
তাঁর শেষ ছবি জানা নায়াগান যতই সেন্সরে আটকে থাকুক, সিলভার স্ক্রিনের ম্যাজিক রাজনীতির ময়দানেও বড়সড় প্রভাব বিস্তার করেছে। হাই ভোল্টেজ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ২৩৪ আসনের মধ্যে বিজয়ের নবাগত দল তামিলগা ভেত্রি কাজাগাম ১০২টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, দশকের পর দশক ধরে তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া এআইএডিএমকে ৭৯ এবং শাসকের চেয়ারে বসা ডিএমকে ৫৩ আসনে এগিয়ে। তার মানে, মেগাস্টার বিজয় এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর মসনদে বসা শুধুই কি সময়ের অপেক্ষা- সেটাই এখন দেখার। অন্যদিকে, পশ্চিমবঙ্গেও পালাবদলের ইঙ্গিত কার্যত স্পষ্ট।
