Amonpreet Singh Gill
Bengal Liberty, ৭ মে ২০২৬ :
মাত্র ৩৬ বছর বয়সেই থেমে গেল প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের পেসার অমনপ্রীত সিং গিলের জীবন। ভারতীয় সিনিয়র দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অমনপ্রীত। কিন্তু ধারাবাহিকতার অভাবে পাঞ্জাব দল থেকে বাদ পরে যান তিনি। Amonpreet Singh Gill

এক নজরে ক্রিকেট জীবন Amonpreet Singh Gill
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৬টি ফার্স্ট-ক্লাস ম্যাচে ১১টি উইকেট তুলে নেন এই পেস বোলার। আইপিএলের শুরুর দিকে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঞ্জাব কিংস দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
এছাড়াও, ২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলেছিলেন অমনপ্রীত। ফাইনালে ভারতকে জেতাতে বড় ভূমিকা ছিল তাঁর। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
সেই দলেই খেলেছিলেন বিরাট কোহলি ও মণীশ পাণ্ডে। যদিও পরবর্তীকালে কোহলির নেতৃত্বে ভারতের যে দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল, সেই দলে সুযোগ পাননি অমনপ্রীত।
পরবর্তী সময়ে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিলেন তিনি। বিরাট কোহলি ও যুবরাজ সিং সমাজমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিরাট কোহলির টুইট :
সতীর্থের মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি। সমাজমাধ্যমে তিনি লেখেন—
” অমনপ্রীত গিলের মৃত্যুর খবর শুনে আমি ভীষণভাবে হতবাক এবং দুঃখিত। ওর পরিবার ও কাছের মানুষদের জন্য প্রার্থনা করছি, যেন এই কঠিন সময়ে নিজেদের সামলানোর শক্তি পায়। ওর আত্মার শান্তি কামনা করি। ওঁম শান্তি। বিরাট কোহলির পাশাপাশি প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

যুবরাজ সিংয়ের টুইট :
“কেরিয়ারের শুরুর দিকে আমরা একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। ও খুব শান্ত ও পরিশ্রমী ক্রিকেটার ছিল। খেলাটাকে ভীষণ ভালোবাসত। ওর পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাই।”
মৃত্যুর কোনও স্পষ্ট কারণ এখনও সামনে আসেনি। তবে সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। কিন্তু অসুস্থতার প্রকৃত কারণ জানা যাওয়ার আগেই সবাইকে চিরবিদায় জানিয়ে না-ফেরার দেশে পাড়ি দিলেন হাসিখুশি, সকলকে আনন্দে রাখা অমনপ্রীত সিং গিল।
