unfollow tmc
Bengal Liberty, ৯মে:
সময় বদলায়, সেই সঙ্গে বদলায় দাপটও। দীর্ঘ ১৫ বছরের অপশাসন আর ‘খাঁকি উর্দির’ রাজনীতিকরণের অবসান ঘটল এক নিমেষে। বাংলায় গেরুয়া ঝড় আছড়ে পড়তেই ভোলবদল শুরু হয়ে গেল প্রশাসনের অন্দরে। আজ যখন বিগ্রেডের ময়দানে দাঁড়িয়ে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। তাদের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে বিদায় করা হলো মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। unfollow tmc

মমতা-অভিষেককে ‘আনফলো’, তালিকায় মোদি-শাহ unfollow tmc
এতদিন পর্যন্ত বিরোধীরা বারবার অভিযোগ তুলতেন, কলকাতা পুলিশ আসলে ‘মমতার পুলিশ’ হিসেবে কাজ করছে। কিন্তু নবান্ন থেকে তৃণমূল বিদায় নিতেই ছবিটা বদলে গেল। কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করে দেওয়া হয়েছে। পরিবর্তে এখন পুলিশের ফলোয়িং লিস্টে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পিএমও ইন্ডিয়া এবং হোম মিনিস্টার ইন্ডিয়ার অফিশিয়াল পেজগুলি।

লালবাজারে বদলের হাওয়া
আজ ঐতিহাসিক ব্রিগেডে নরেন্দ্র মোদি ও অমিত শাহের উপস্থিতিতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। গঠিত হচ্ছে নতুন গেরুয়া মন্ত্রিসভা। রাজ্যের প্রশাসনিক রাশ এখন আর কালীঘাটের হাতে নেই, বরং তা যেতে চলেছে জনঘোষিত নতুন নেতৃত্বের হাতে। এই ক্ষমতা বদলের ইঙ্গিত বুঝেই সম্ভবত নিজেদের সোশাল মিডিয়া প্রোফাইল ‘সাফ’ করার কাজ শুরু করে দিল কলকাতা পুলিশ ।পিসি-ভাইপোর ছবি এখন কেবল ইতিহাসের পাতায় বা সোশাল মিডিয়ার আর্কাইভে।
লালবাজারে এখন শুধুই ‘মোদি মন্ত্র’ । উল্লেখ্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার আগেই ঘোষণা করেছে যে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে না। কলকাতা পুলিশের এই ‘আনফলো’ ট্রেন্ড আসলে সেই নিরপেক্ষতারই প্রথম ইঙ্গিত। ১০ বছরের চাটুকারিতা ঝেড়ে ফেলে পুলিশ এবার আক্ষরিক অর্থেই সংবিধানের পথে চলবে, এমনটাই আশা করছে আপামর জনতা।
পিছিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ?
তবে কলকাতা পুলিশ দ্রুত পদক্ষেপ নিলেও পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল হ্যান্ডেলে এখনও পুরনো অভ্যাস রয়ে গিয়েছে। তারা এখনও বিদায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে ফলো করে রেখেছে। তবে প্রশাসনিক মহলের ধারণা, শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব বুঝে নেওয়ার পর সেখানেও বড়সড় রদবদল ঘটতে চলেছে।
তবে প্রশ্ন উঠছে এক দশকের ‘তৃণমূল পুলিশ’ তকমা ঝেড়ে ফেলে কলকাতা পুলিশ কি এবার সত্যিই জনসেবায় মন দেবে?
