Bengal Liberty, ৯ মে ২০২৬:
রাজ্যে মসনদ বদলের কয়েক ঘণ্টার মধ্যেই ভোলবদল শুরু হলো কলকাতার রাজপথের। দীর্ঘ ১৫ বছর ধরে সরকারি বাউন্ডারি ও ডিভাইডারে যে নীল-সাদা রঙের দাপট ছিল, নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই তা মুছে ফেলার কাজ শুরু করলেন একদল উৎসাহী কর্মী (Changes by New Government) ।

আইনি বৈধতা ও রঙের বিতর্ক (Changes by New Government):
বিগত সরকারের আমলে সরকারি পরিকাঠামোয় নীল-সাদা রঙের ব্যবহার নিয়ে দীর্ঘ বিতর্ক ছিল। সমালোচকদের মতে, এই রং ট্রাফিক আইনের পরিপন্থী। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের (Changes by New Government ) নির্দেশিকা অনুযায়ী, চালকদের সতর্ক করতে হলুদ-কালো বা হলুদ-সাদা রঙের ব্যবহারই আইনত সিদ্ধ। কারণ এই রংগুলো অন্ধকারে বা কুয়াশায় অনেক দূর থেকে স্পষ্টভাবে নজরে আসে, যা দুর্ঘটনা রোধে সহায়ক।

কর্মীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ (Changes by New Government):
আজ ব্রিগেড থেকে ফেরার পথে বেশ কিছু বিজেপি কর্মীকে নিজেদের উদ্যোগে রাস্তার রং পরিবর্তনের কাজ শুরু করতে দেখা যায়। তাঁদের দাবি, “মানুষ নীল-সাদা রং পছন্দ করেনি বলেই পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তাই নিয়ম মেনে হলুদ-সাদা রং ফিরিয়ে আনা জরুরি, যা জননিরাপত্তার জন্য বেশি কার্যকর।”
প্রতীকী সূচনা (Changes by New Government):
যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়নি, তবুও সাধারণ মানুষের একাংশের মতে—আইনবহির্ভূত নীল-সাদা সরিয়ে ‘হলুদ-সাদা’র এই প্রত্যাবর্তন আসলে রাজ্যে আইনের শাসন ফেরারই এক প্রতীকী সূচনা।
আরও পড়ুন:
সঙ্ঘের প্রচারক থেকে রাজভবনের লাল কার্পেট ! অপবাদ কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন দিলীপ ঘোষের
