Puja babyshower
Bengal liberty desk, Kolkata :
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন গত এপ্রিলেই। এমন কি ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে ভিডিও শেয়ার করেছিলেন তিনি (Puja babyshower)। এবার ১০ই মে মাতৃ দিবসের দিনই ‘ সাধভক্ষনের ‘ অনুষ্ঠান পালন করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে সেই আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সাধভক্ষনের অনুষ্ঠানে মাতলেন ‘ সেলেব মম ‘ পূজা Puja babyshower
গত ২১ শে এপ্রিল ইউ টিউব চ্যানেল এ নিজেদের বাবা -মা হওয়ার খবর জানান অভিনেত্রী পূজা ও তাঁর জীবন সঙ্গী কুনাল ভার্মা। বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাডুকোনের আদলেই ‘প্রেগন্যান্সি কিট’ প্রদর্শন করে দ্বিতীয় বার মা হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এবার সেই কারণেই মাতৃ দিবসের দিন পরিবারের সাথে সাড়ম্বরে পালন করলেন সাধভক্ষনের অনুষ্ঠান। তাঁর পরনে ছিল উজ্জ্বল গোলাপি রঙের শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর ও গা ভর্তি ফুলের গয়না। মাতৃত্ব কালীন লাবণ্যে যেন পরিপূর্ণ তিনি!

পুতুল কোলে ছবি ঘিরে জল্পনা
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যেখানে, ঝুটি বাঁধা একটি পুতুল নিয়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ভিডিও শেয়ার হতেই শুরু হয় জল্পনা। তবে কি প্রথম পুত্র সন্তানের পর কন্যা সন্তান চান তাঁরা?
প্রসঙ্গত, ২০২০ সালে সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুনাল ভার্মা। সে বছরই তাদের কোল আলো করে আসে তাঁদের প্রথম পুত্র সন্তান কৃষিভ। সব মিলিয়ে, আপাতত খুশির জোয়ারে ভাসছে পূজা সহ পরিবারের সকলে।
