Agnimitra Paul
Bengal Liberty:
তারাতলা বিপর্যয়ে ক্রমশই বেড়ে চলেছে মৃত্যুর হার (Agnimitra Paul)। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে গ্রেফতারির দাবি জানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্গাপুর থেকে তিনি স্পষ্ট বার্তা দেন, তদন্তে যাদের নাম উঠে আসবে, পদ বা প্রভাব নির্বিশেষে কেউ যেন রেহাই না পায়। কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তার যোগসূত্র নিয়েও কড়া মন্তব্য করেন পুরমন্ত্রী।

প্রাক্তন মেয়রকে বিঁধলেন অগ্নিমিত্রা Agnimitra Paul
তারাতলায় দুর্ঘটনার পর তদন্তে নেমেছে সিট। পুলিশ হেফাজতে কালীচরণ। ঘটনায় জড়িত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘ যার স্বাক্ষরে অনুমোদন হয়েছিল, সেই তৎকালীন মন্ত্রী বা মেয়রকে কেন ধরা হবে না? তদন্তে যাদের নাম উঠবে, কাউকেই ছাড়া হবে না।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘এটি প্রাক্তন সরকারের সিট নয়। খুব শীঘ্রই মানুষ বুঝতে পারবেন এই সিট কীভাবে কাজ করে।’ কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মহলের সম্ভাব্য যোগসূত্র নিয়েও সরব হয়েছেন অগ্নিমিত্রা।


