suvendu Adhikari
Bengal Liberty:
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকেই সামনে রেখে বাংলার নতুন পথচলার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। রবীন্দ্র সদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জমি জেহাদ, লাভ জেহাদ এবং জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর আইন আনার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)।

জেহাদিদের জায়গা নেই এই মাটিতে
বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘ চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জেহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।’
শুক্রবার অনুষ্টানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ” অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ এবং সেই প্রতিশ্রুতি পূরণ হবেই ।” এছাড়াও অনুপ্রবেশের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।’


