India vs Ireland
Bengal Liberty
বিশ্ব ক্রিকেট বড় অঘটনের(India vs Ireland) সাক্ষী রইল বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ড। টি-২০ বিশ্বকাপ জয়ী শক্তিশালী ভারতকে ৩৪ রানে পরাজিত করল আয়ারল্যান্ডের বি দল।
আয়ারল্যান্ড দলের অধিকাংশ খেলোয়াড়ই আজকের ম্যাচে প্রথম একাদশে ছিল না। চোট সমস্যায় জর্জরিত একটি দল ভারতের মতো তারকাসমৃদ্ধ দলকে পরাজিত করে ফের বুঝিয়ে দিল, ক্রিকেট খেলাটা শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ নয়।


ম্যাচ শুরু হওয়ার আগেই যতই ফেভারিটের তকমা নিয়ে ভারত মাঠে নামুক, শেষ পর্যন্ত লজ্জাজনক নজির সৃষ্টি করে রাজকীয় জয় তুলে নিল আয়ারল্যান্ডের দল। এরই সঙ্গে নয়া অধিনায়ক রূপে শ্রেয়াস আইয়ার প্রথম ম্যাচেই লজ্জাজনক হারের নজির সৃষ্টি করলেন।
আয়ারল্যান্ডের ব্যাটিং(India vs Ireland)
এই দিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম থেকেই আয়ারল্যান্ড খুব আক্রমণাত্মকভাবে শুরু করেছিল, কিন্তু পরপর উইকেট হারানোর পর একটু ব্যাকফুটে চলে গিয়েছিল। এক সময় ৫১ রানে ৪ উইকেট হারানোর পর গ্যারেথ ডেলানির ৪৯ রান এবং লোরকান টাকারের অর্ধশতরানের


ওপর ভর করেই আয়ারল্যান্ড ১৮২ রান পর্যন্ত পৌঁছে যায়।ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণার দুই ওভারে ৪৮ রান পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বল হাতে ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন চোটের পর প্রত্যাবর্তন ঘটানো হর্ষিত রানা, যিনি ২৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন।
ভারতের ব্যাটিং ব্যর্থতা(India vs Ireland)
১৮৩ রানের লক্ষ্য ভারত খুব সহজেই তাড়া করতে পারত, কিন্তু পরপর উইকেট হারিয়ে সহজ কাজকে কঠিন করে ফেলল ভারতীয় দল। শুধুমাত্র অভিষেক শর্মার ২০ বলে ৫০ রানের ইনিংসের দৌলতেই লড়াই চালিয়ে যাচ্ছিল ভারত। কিন্তু অভিষেকের আউট হওয়ার পর চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ে। কোনো ব্যাটারই পিচে সময় নিয়ে খেলেননি। যখনই পিচে একটু ধৈর্য ধরে খেলার প্রয়োজন ছিল, তখনই ভারতীয় ব্যাটিং পুরোপুরি ফ্লপ হয়ে যায়। শেষমেশ ১৪৮ রানে অলআউট হয়ে গেল ভারতের দল। ইতিহাস সৃষ্টি করল আয়ারল্যান্ডের তরুণ দল।
নজরকারলেন জয়(India vs Ireland)
প্রথম ম্যাচেই প্রথম বলেই নজরকাড়া পারফরম্যান্স করলেন জয় মুন্দ্রা। প্রথম বলেই সঞ্জুকে আউট করে নজির গড়লেন রাজস্থানে জন্ম হওয়া আয়ারল্যান্ডের এই বোলার। প্রথম ম্যাচেই দুই উইকেট তুলে নিলেন তিনি।
আয়ারল্যান্ডের জয়(India vs Ireland)
শেষ পর্যন্ত ৯ বারের লড়াইয়ে ভারত ৮ বার জয়ী হয়েছিল। কিন্তু প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে ভারতের এই হার এক নতুন শিক্ষা দেবে, তা বেশ বোঝাই যাচ্ছে। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। পারবে কি ভারত প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ ১-১ করতে, নাকি ইতিহাস রচনা করতে চলেছে আয়ারল্যান্ডের দল – সেটাই এখন দেখার বিষয়।


