Indranil Khan Helpline
Bengal Liberty, kolkata:
বেহালা মানেই বেহাল অবস্থা। এমন ধারণা মানুষের মধ্যে বদ্ধপরিকর। কিন্তু আর নয়। এবার বেহালা পশ্চিমবাসীর সমস্যার সমাধান করবেন স্বয়ং বিধায়ক ইন্দ্রনীল খাঁ। বিধায়ক পদে আসীন হওয়ার পরই বেহালা পশ্চিমবাসীর জন্য খুললেন হেল্প লাইন নম্বর। ৮১১৬৪৬৭০০২ এই নম্বরে ফোন আজ থেকে সমস্ত অসুবিধার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। (Indranil Khan Helpline)

বেহালা পশ্চিমের বিধায়ক ছিলেন রত্না চট্টোপাধ্যায়। কিন্তু বেহালাবাসীদের হাল ফেরেনি। জলের সমস্যা থেকে রাস্তার করুন দশা কার্যত চোখে পড়ার মতো। সাধারণ মানুষদের দীর্ঘদিনের অভিযোগ। এবার সেই অভিযোগের অবসান হতে চলেছে।

বিধায়ক তথা চিকিৎসক ইন্দ্রনীল খাঁ জানান, বেহালার জন্য প্রয়োজন একটা ভালো হাসপাতাল। প্রয়োজন ক্যান্সার হাসপাতাল। রাস্তার হালও দ্রুত ফেরাতে হবে। ফলে বেহালা পশ্চিমের মানুষের যদি কোনও অসুবিধা হয় তাহলে সরাসরি ৮১১৬৪৬৭০০২ এই নম্বরে ফোন করতে পারেন।
