CM Suvendu Adhikari
Bengal Liberty, ১৯ মে :
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি (CM Suvendu Adhikari)। ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে একাধিকবার সরব হয়েছে বিজেপি। দলের দাবি ছিল, সারা রাজ্যে বহু কর্মী আক্রান্ত হয়েছেন, অনেকে ঘরছাড়া হয়েছেন, এমনকি প্রাণও হারিয়েছেন। সেই আবহেই এবার নিহত বিজেপিকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ফলতার নির্বাচনি প্রচারে গিয়ে তিনি জানান, পোস্ট-পোল ভায়োলেন্সে নিহত ৩২১ জন বিজেপিকর্মীর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। একইসঙ্গে আহত ও আক্রান্ত কর্মীদের পুনর্বাসন এবং প্রশাসনিক সুরক্ষার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

নিহত কর্মীদের পরিবারের জন্য সরকারি চাকরির ঘোষণা (CM Suvendu Adhikari)
ফলতার জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অন্যায়ের বলি হওয়া কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” বিজেপির দাবি অনুযায়ী, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৩২১ জন বিজেপিকর্মীর মৃত্যু হয়েছিল। সেই পরিবারগুলির আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এবার সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে।
এদিন ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপিকর্মীদের একটি পূর্ণাঙ্গ তালিকা সরাসরি তাঁর কাছে জমা দিতে হবে। শুধু নিহতদের পরিবার নয়, যাঁরা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন বা ক্ষতির মুখে পড়েছেন, তাঁদেরও প্রশাসনের তরফে সবরকম সহযোগিতা ও নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

‘পরিবর্তনের সরকার’ হিসেবে বার্তা বিজেপির (CM Suvendu Adhikari)
২০২১ সালে ক্ষমতায় আসতে না পারলেও, ২০২৬ সালের নির্বাচনে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গঠনের পর থেকেই ক্ষতিগ্রস্ত কর্মী ও তাঁদের পরিবারের পুনর্বাসনকে অগ্রাধিকার দিচ্ছে গেরুয়া শিবিরের। ফলতার সভায় শুভেন্দু অধিকারীর এই ঘোষণা তাই রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে নিহত কর্মীদের প্রতি সহমর্মিতার বার্তা, অন্যদিকে সংগঠনের প্রতি দায়বদ্ধতার প্রকাশ, দুই মিলিয়েই এই ঘোষণাকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখছে ওয়াকিবহাল মহল।
