sankar ghosh
Bengal liberty: বিপর্যয়ের দিনেও চলল রাজনৈতিক আক্রমণ। প্রবল বৃষ্টি ও ভূমি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সকালেই নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া এলাকায় পৌঁছে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। তাতেই বিপত্তি। ওই এলাকায় বিজেপি বিধায়ক ও সাংসদের গাড়ি প্রবেশ করা মাত্রই হামলা শুরু হয়ে যায়। গাড়ির কাঁচ টুকরো টুকরো হয়ে যায়। আক্রান্ত হন শঙ্কর ঘোষ। এমনকী বিজেপি সাংসদ খগেন মুর্মু মাথা নদীর পাথর ছুঁড়়ে ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে।

হামলার কারণ ধর্মীয় উস্কানি, অভিযোগ বিজেপির (Khagen Murmu and sankar ghosh attacked)
জানা গিয়েছে, ওই এলাকা মুসলিম অধ্যুষিত অঞ্চল। ধর্মীয় উস্কানির কারণে বিজেপি নেতারা আক্রান্ত হয়েছেন।তেমনটাই অভিযোগ বিজেপির।
খবর মিলেছে, আক্রান্ত কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও। বিপদে পড়া মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করতে ট্রান্সফারকুমারগ্রাম বিধানসভার ভল্কা ২ অঞ্চলের মাঝেরডাবড়ি বিষ্ণুনগর কলোনিতে যান তিনি। সেখানে পা রাখতেই তৃণমূলের রোষানলে শিকার হন ওই বিজেপি বিধায়ক।

