Debraj Aditi
Bengal liberty desk, 22 মে, কলকাতা:
আয়-বহির্ভূত সম্পত্তি এবং আর্থিক অনিয়মের মামলায় বড়সড় অন্তর্বর্তী স্বস্তি পেলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj Aditi)। শুক্রবার কলকাতা হাইকোর্ট মৌখিক নির্দেশে জানিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত এই দম্পতিকে গ্রেফতার করা যাবে না।

আদালতে বিকাশরঞ্জনের যুক্তি Debraj Aditi
এদিন অদিতি ও দেবরাজের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি দাবি করেন, সম্পত্তি হস্তান্তর করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তাঁর যুক্তি অনুযায়ী, যদি নির্বাচনী হলফনামায় কোনো ভুল তথ্য দেওয়া হয়েও থাকে, তবে তা বড়জোর নির্বাচনী বিধিভঙ্গ হতে পারে, কিন্তু তার জন্য ফৌজদারি মামলা চলতে পারে না। তাঁর এই জোরালো সওয়ালের পরেই আদালত দম্পতিকে রক্ষাকবচ প্রদান করে।

রাজ্যের গুরুতর অভিযোগ:
অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতে বিস্ফোরক দাবি করেন। রাজ্যের অভিযোগ, নির্বাচনের ঠিক আগে বিপুল পরিমাণ সম্পত্তি বেনামে হস্তান্তর করা হয়েছে। এছাড়া একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা টাকা সরিয়ে আর্থিক অনিয়ম করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। মূলত এই বিপুল আয়-বহির্ভূত সম্পত্তির উৎস খুঁজতেই পুলিশ তদন্ত চালাচ্ছে।
পরবর্তী পদক্ষেপ:
বিচারপতি জয় সেনগুপ্ত দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন যে, ১৯ জুনের আগে অদিতি বা দেবরাজের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে ওই দিন মামলার পরবর্তী শুনানিতে রাজ্যকে তদন্তের সমস্ত নথি এবং অগ্রগতির রিপোর্ট আদালতে পেশ করতে হবে।
ততদিন পর্যন্ত এই তারকা দম্পতি স্বস্তিতে থাকলেও, ১৯ জুন তাঁদের ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল
