Subhendu adhikari
Subhendu adhikari

শীর্ষ নেতৃত্বর দায়িত্ব পালন, আক্রান্ত খগেনকে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)

Bengal Liberty: আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে আসার ঘণ্টাতিনেক পর মালদহ উত্তরের সাংসদকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে দেখা গিয়েছে রাজ্যের বিজেপির নির্বাচনী ‘সহ-প্রভারী’ বিপ্লব দেব এবং অন্য বিধায়ক-সাংসদদের।

মঙ্গলবার উত্তরবঙ্গে যাওয়ার কথা আগেই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন। সেই কথা মতোই বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গের চাক্ষুস করার পাশাপাশি খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা কেমন আছে তা স্বচক্ষে দেখতে পৌঁছে যান তিনি। এদিন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরণ রিজিজুও বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাও।

subhendu adhikari
subhendu adhikari

খগেনের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের সঙ্গে কী আলোচনা হল শুভেন্দুর?(Subhendu adhikari)

শুভেন্দু অধিকারী সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে তাঁর।এমআইআরের রিপোর্টে খগেন মুর্মুর চোখের নীচের হাড় ভেঙে যাওয়ার ছবি ধরা পড়েছে। অপারেশন করার সম্ভবনাও রয়েছে। বিরোধীদলনেতা আরও জানান, আপাতত ছ’সপ্তাহ  ট্রাকশন দিয়ে হাসপাতালে রেখে চিকিৎসা চলবে খগেনের। এরপরে শারীরিক পরিস্থিতির উন্নতি ঘটছে কি-না তা দেখে বাকি ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিক এবং দলের সিন্ধান্তে আপাতত চার সপ্তাহ হাসপাতালে থাকবেন আক্রান্ত বিজেপি সাংসদ।

দুই বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীদলনেতা। তিনি বলেন, “এখনও কেউ গ্রেফতার হয়নি। হাসপাতালে অমানবিকতার পরিচয় দিয়েছেন মমতা। ” শঙ্কর ঘোষকে দেখাতে না যাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি।

বিরোধীদলনেতা আরও জানান,
‘‘মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে উপস্থিতির সময় যারা হাসপাতালে ছিলেন তারা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। সেই সময় পরিস্থিতি সামাল দেন শুভেন্দু অধিকারীসহ বাকিরা। ফোন করে সকলকে শান্ত থাকার বার্তা দেওয়া হয়। তাঁর কথায়, ”বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না।’’

বন্যা মোকাবিলায় মমতার কেন্দ্রের বঞ্চনার অভিযোগকে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন,”এটা অসত্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ৬ হাজার কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury