Maidan Eid Prayer
Bengal Liberty, kolkata:
আজ পবিত্র ঈদ (Maidan Eid Prayer)। সকালে ময়দানের মাঠে পালিত হল নামাজ। রাজ্যবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। রেড রোডে যান চলাচল ব্যাহত না হয়, কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। ব্রিগেডের মাঠে প্রথমবার আয়োজিত হলো নামাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কলকাতায় প্রথমবার রেড রোডের বদলে প্যারেডের ময়দানে নামাজ অনুষ্ঠিত হল। আজ, দিল্লি হায়দ্রাবাদ, তামিলনাড়ু, প্রায় সকল রাজ্যেই ত্যাগের ছবি দৃশ্যমান।

আজ পবিত্র কোরবানি ঈদ Maidan Eid Prayer
ইসলামিক দিনপঞ্জির শেষ মাসের ১০ তারিখে উৎসব পালিত হয়। প্রচলিত ইসলামিক রীতি অনুযায়ী , ঈদের নেপথ্যে রয়েছে, হজরত ইসমাঈল ও হজরত ইব্রাহিমের কাহিনী। আল্লাহ যখন তাঁর প্রতি বিশ্বাসের মূল্য হিসেবে হজরত ইব্রাহিমকে প্রিয় জিনিস কুরবান বা ত্যাগ করতে বলেছিলেন। ইব্রাহিম, মূল্য হিসেবে তার পুত্র ইসমাইলকে কুরবান করেছিলেন। সেই থেকেই এই পবিত্র ঈদ, কোরবানি ঈদ নাম প্রচলিত।

সকাল থেকেই ময়দানের চিত্রটি ছিল অন্যরকম। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ব্রিগেডের ময়দানে ঈদ পালিত হয়। নবীন প্রবীণ সকলেই অংশ নেন ঈদে। দীর্ঘ বছর পর, পরিবর্তনের ছবি দেখলো রাজ্যবাসী। রাস্তা আটকে নয়, বরং খোলা মাঠে একত্রিত হয়ে নামাজ পড়া হল। তবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এই নির্দেশ মান্য করে সহযোগিতা করেছেন।

