Classical Norway Chess
Bengal Liberty, ২৮ মে ২০২৬: বিশ্ববিখ্যাত দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করা সত্যিই একটা বড় ঘটনা। আর সেটা যদি কোনো ভারতীয় দাবাড়ু করতে পারে, তাহলে তো কথাই নেই। এই দুর্দান্ত কাজটি করে দেখিয়েছেন ভারতের রাইজিং স্টার আর প্রজ্ঞানন্দ, সেটাও আবার ক্লাসিক্যাল চেস ফরম্যাটে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ আবারও জয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে।
হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ মুহূর্তে গেম ড্র করার পর আর্মাগেডনে আলিরেজা ফিরোজার কাছে হার মানতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে হার-জিতকে কেন্দ্র করেই চলছে জমজমাট দাবাড়ুদের প্রতিযোগিতা।

প্রজ্ঞানন্দের চালে বেসামাল কার্লসেন (Classical Norway Chess)
গেমের শুরু থেকেই আস্তে আস্তে ঠান্ডা মাথায় খেলা চালিয়ে গেছেন প্রজ্ঞানন্দ। সুযোগকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ চাল চেলে প্রথমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে করে নেন তিনি। তারপরেই কিস্তিমাত।
ম্যাচের পর ভারতীয় দাবাড়ুর প্রতিক্রিয়া, “এটা আমার জন্য সত্যিই বড় জয়। যদিও আমি একটু ভাগ্যবান ছিলাম।”
Adhir Ranjan Chowdhury: “এখন গায়ের ঝাল মেটাচ্ছে সবাই”@adhirrcinc @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengal2026 #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal #adhirranjanchowdhury #bengalliberty pic.twitter.com/hAMZnhlYIt
— Bengal Liberty (@bengalliberty1) May 28, 2026

টেবিলে বড় পরিবর্তন (Classical Norway Chess)
জয়ের সুবাদে প্রজ্ঞানন্দের পয়েন্ট দাঁড়াল ৪.৫। তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এককভাবে। শীর্ষে ফিরোজা। তাঁর সংগ্রহ ৭.৫ পয়েন্ট। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের নরওয়ে চেজেও প্রথমবার ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারান প্রজ্ঞানন্দ। যার অর্থ, এই সাফল্য আকস্মিক নয়।
আরো পড়ুন:- Injuried Neymar missing training: বিশ্বকাপের আগেই বিপাকে সাম্বার দেশ! চোটের জন্য অনুশীলন করলেন না নেইমার!

গুকেশের পতন (Classical Norway Chess)
একদিকে যখন প্রজ্ঞানন্দ ইতিহাস সৃষ্টি করেছে, অন্যদিকে আবার পুরো উল্টো ছবি সামনে এসেছে।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ছন্দপতন। সেই আগের গুকেশকে আর দেখা যাচ্ছে না।
ফিরোজার বিরুদ্ধে প্রায় পাঁচ ঘণ্টার ক্লাসিক্যাল ম্যাচ ড্র। তারপর টাইব্রেক ধরনের আর্মাগেডন গেমে হারতে হয় ভারতীয় তারকাকে। ম্যাচের পর গুকেশের প্রতিক্রিয়া, ‘পুরো ম্যাচজুড়েই ও জেতার অবস্থায় ছিল!’ এই মুহূর্তে তাঁর পয়েন্ট ৩.৫। ছ’জনের ওপেন বিভাগে চার নম্বরে রয়েছেন।

সোজা অঙ্ক (Classical Norway Chess)
এই মুহূর্তে চিত্রটা খুবই পরিষ্কার। একদিকে ১৯ বছরের প্রজ্ঞানন্দ বারংবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করছে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ বারবার পরাজয়ের শিকার হচ্ছে। যদিও প্রতিযোগিতা এখনো শেষ হয়নি। ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তবে সত্যিই কি প্রত্যাবর্তন ঘটবে, নাকি ফের দেখতে হবে হারের মুখ? নজর থাকবে সেদিকেই।

