CM Suvendu Adhikari
Bengal Liberty : রাজ্যে সরকার গঠনের মাত্র ২ মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ। আজ, শুক্রবার ডানকুনিতে লাক্স কোজির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। শিলান্যাসের পরেই পূর্বতন সরকারকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তোলাবাজি, সিন্ডিকেট আর চলবে না। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। প্রায় ১ হাজার কোটি টাকার বিনিয়োগের এই প্রকল্পকে ঘিরে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানাল সংস্থা (CM Suvendu Adhikari )। সরকারের দাবি, শিল্পের হাত ধরেই কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বাংলায়। পাশপাশি তৃণমূল সরকারকে তোপ দেগে বলেন, “তৃণমূল গিয়েছে বাংলা বাঙালি বেঁচেছে।”

পূর্বতন সরকারকে তোপ (CM Suvendu Adhikari )
এদিন পূর্বতন সরকারকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করে বলেন, “আগে এই রাজ্যে শিল্প করতে গেলে সিন্ডিকেট, কাটমানি আর তোলাবাজির মুখোমুখি হতে হত। কোনও কাজ করতে গেলেই তোলা দিতে হত। আমরা সেই সংস্কৃতির অবসান ঘটিয়েছি।” আইনশৃঙ্খলা প্রসঙ্গে বলেন, “বাংলায় শিল্প আনতে গেলে প্রথম শর্ত হল আইনশৃঙ্খলা। তাই আমরা আইনশৃঙ্খলার উন্নতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।” তার সাথে কড়া ভাষায় জানান, “পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে। কোনও গুন্ডাগিরি, দাদাগিরি, সিন্ডিকেট বা তোলাবাজি বরদাস্ত করা হবে না।”

সিন্ডিকেট রাজ চলবে না, হুঁশিয়ারি শুভেন্দুর (CM Suvendu Adhikari )
সিন্ডিকেট করে কারখানা বন্ধেও কড়া পদক্ষেপ নেবেন বলে আগেই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। তাঁর কথায়, “কারখানার গেটে তালা লাগিয়ে শিল্প বন্ধ করার রাজনীতি আর চলবে না। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে জেলে যেতে হবে।” তারপরই তিনি জানান, “বিজেপি সরকার না এলে এই শিল্প পশ্চিমবঙ্গে আসত না। প্রকল্পটি ওড়িশায় চলে যেত। আমরা শিল্পবান্ধব নীতি গ্রহণ করেছি বলেই বিনিয়োগকারীরা বাংলার উপর আস্থা রাখছেন।” পূর্বতন সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দিভাষীদের বহিরাগত বলতেন। তাঁকে বলব, একবার এই প্ল্যান্টের ভিতরে এসে দেখে যান বাংলায় কীভাবে শিল্প গড়ে উঠছে।” বাংলায় বিজেপি সরকার আসা প্রসঙ্গে তিনি বলেন, “তৃণমূল গিয়েছে, বাংলা বেঁচেছে। এখন উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। বাংলাকে দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্যে পরিণত করতেই বিজেপি সরকার কাজ করছে।”

আরও পড়ুন :
CM Suvendu Adhikari : মেজিয়ায় শ্যাম স্টিলের মেগা প্রকল্প! একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

