Bengal Liberty:
রহস্যজনকভাবে হাওড়া থেকে নিখোঁজ হয়ে গেল রাজ্য স্তরের কিশোরী রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল সে। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। Missing rifle shooter নিখোঁজ হওয়ার সময় নিজের মোবাইল ফোনটিও সে বাড়িতে রেখে গেছে বলে দাবি পরিবারের।
জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া কিশোরীর রহস্যজনক অন্তর্ধান Missing rifle shooter
মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনের একটি দোকান থেকে দুধ কিনতে গিয়েছিল সে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ভাবেন, প্রতিদিনের মতো হয়তো প্রাতভ্রমণে গিয়েছে দময়ন্তী। Missing rifle shooter কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় শেষমেশ থানায় অভিযোগ দায়ের করে পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, শেষবার দময়ন্তীকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট, স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝে হাঁটছিল সে। কিন্তু তারপর থেকেই আর কোনো হদিশ মিলছে না তার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত ও তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কিশোরীর কোনো খোঁজ মেলেনি।

পরিবারের তথ্য অনুযায়ী, বাড়ি থেকে বেরোনোর সময় দময়ন্তীর পরনে ছিল একটি গোলাপি রঙের হাফ টি-শার্ট ও হাফ প্যান্ট। উল্লেখ্য, অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালেও সুযোগ পেয়েছিল সে। এই সাফল্যে যেখানে পুরো পরিবার আনন্দে মেতেছিল, তার মাঝেই এমন আকস্মিক ও রহস্যজনক ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, কিশোরীর খোঁজে তল্লাশি ও তদন্ত আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কারও প্ররোচনা বা কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

