Injuried Neymar missing training
Bengal Liberty, ২৮ মে ২০২৬: বিশ্বকাপ শুরুর আগেই ব্যাকফুটে পাঁচ বারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। পায়ের হাঁটুর চোটের কারণে অনুশীলন করতে পারলেন না ব্রাজিলের প্রিন্স নেইমার। অনুশীলনের মাঠে প্রায় সবাই উপস্থিত ছিলেন। সঙ্গে নেইমারও ছিলেন। কিন্তু চোটের কারণেই পায়ে বল নিয়ে অনুশীলন করতে ব্যর্থ হলেন তিনি।

কি ভাবে চোট (Injuried Neymar missing training)
১৭ মে ব্রাজিলিয়ান গরহা লিগে সান্টোস বনাম কতিবা ম্যাচ চলছিল। সেখানেই আচমকা পায়ের হাঁটুতে টান ধরে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারাত্মক ব্যথায় কষ্ট পান তিনি। দীর্ঘদিন ধরেই ভয়ঙ্কর চোটের শিকার নেইমার। বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে নামবে ব্রাজিল। তার আগেই এই চোট চিন্তা বাড়াচ্ছে কোচ কার্লো আনচেলত্তির।
West Bengal News: হাফ প্যান্টে কাঁচরাপাড়ার ত্রাস বনি!@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal2026 #suvendu #suvenduadhikaribengalcm #mamatabanerjee #abhishekbanerjee #tmcwestbengal #kanchrapara #bengalliberty pic.twitter.com/9tgBfONF2S
— Bengal Liberty (@bengalliberty1) May 28, 2026

নেইমারের পরিবর্তে কে? (Injuried Neymar missing training)
যদি নেইমার বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ না হতে পারেন। তাহলে একাদিক খেলোয়াড় নাম উঠে আসছে যারা নেইমারের পরিবর্তন হিসেবে দলে যোগ দিতে পারেন।
যেমন বোর্নমাউথের রায়ানকে জোয়াও পেদ্রোর মতো ফরোয়ার্ডদের পাশাপাশি উইংয়ে সবচেয়ে স্বাভাবিক ও সমতুল্য বদলি হিসেবে দেখা হয়। বা লুকাস পাকেতা কিংবা দানিলো, রিচার্লিসন একজন ব্যাকআপ বিকল্প হিসেবে রয়েছেন যিনি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন।

কেন এই সিদ্ধান্ত (Injuried Neymar missing training)
নেইমার ১৭ মের পর আর কোনো ম্যাচ খেলেননি তাহলে কেন থাকে দলে রাখা হলো? ম্যানেজার উপর কি কোনো বাড়তি চাপ ছিল? কারণ কান পাতলে সোনা যায় কার্লো আনচেলত্তি ও নেইমারের মধ্যে কোনো একটা বিষয় কে কেন্দ্র করে সমস্যা আছে। নেইমারের দলে যুক্ত হওয়ার জন্যই ব্রাজিলের শিবিরে নেতিবাচক প্রভাবের সৃষ্টি হয়েছে তা প্রায় নিশ্চিত।
অভিজ্ঞতা ও নেতৃত্বের জন্যই বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়ায় কোন খেলোয়াড় নেইমারের পরিবর্ত হিসেবে দলে আসবেন, তা নিয়েই চিন্তায় ফুটবল সমর্থকরা।

