Aroop Biswas
Aroop Biswas

Aroop Biswas: মেসি-কাণ্ডে হাঁড়িকাঠে মমতা-ঘনিষ্ঠ অরূপ! ‘সত্যের জয়’ পোস্ট শতদ্রু দত্তের

Bengal Liberty: যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই দুঃস্বপ্নের কথা এখনও ভোলেননি মেসি-ভক্তরা। লিওনেল মেসিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার কাঠগড়ায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে (Aroop Biswas)। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্রীড়া ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে মামলার নথির অংশ প্রকাশ করে শতদ্রু দত্ত লিখেছেন, “সত্যের জয় হবেই।” পাশাপাশি তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপি-কে (DGP) বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

Aroop Biswas
Aroop Biswas

যুবভারতীর সেই বিশৃঙ্খলা ও বিতর্ক (Aroop Biswas)

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই মেগা অনুষ্ঠানকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে অভিযোগ ওঠে, বিপুল চাহিদার সুযোগ নিয়ে টিকিটের ব্যাপক কালোবাজারি করা হয়েছিল।

একাধিক সাক্ষাৎকারে শতদ্রু দত্ত দাবি করেন, স্টেডিয়ামের বাইরে পুলিশি উপস্থিতিতেই টিকিট বিতরণ করা হচ্ছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে সরকারি স্তরে ভিন্ন মত রয়েছে।

সবচেয়ে বড় বিপর্যয় ঘটে অনুষ্ঠানের দিন। অভিযোগ, চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার ভাঙনের কারণে গ্যালারি থেকে বহু দর্শক মাঠে নেমে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কোটি টাকার সেই মেগা অনুষ্ঠান কার্যত ভেস্তে যায়। দেশের অন্যান্য শহরে অনুষ্ঠান সফল হলেও কলকাতার এই বিশৃঙ্খলা রাজ্যের ভাবমূর্তিতে আঘাত হানে। আয়োজক হিসেবে শতদ্রু দত্তও তীব্র সমালোচনার মুখে পড়েন এবং পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়।

টিকিট নিয়ে চাপ ও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ (Aroop Biswas)

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন শতদ্রু দত্ত। একাধিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পুরো ঘটনার নেপথ্যে ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর কাছে বিপুল সংখ্যক বিশেষ টিকিট ও ভিআইপি পাস চেয়েছিলেন।

শতদ্রুর বক্তব্য, সেই দাবি পূরণে আপত্তি জানানোয় তাঁর ওপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হয়। এমনকি অনুষ্ঠানের দিন মাঠে প্রবেশ ও আন্তর্জাতিক তারকাদের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও একাধিক অনিয়ম হয়েছিল বলে অভিযোগ তাঁর। শতদ্রুর দাবি, সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে তিনি আগেই প্রশাসনকে সতর্ক করেছিলেন, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অনুষ্ঠানটি পরিকল্পিতভাবে ভণ্ডুল করা হয় বলে তাঁর অভিযোগ।

ন্যায়বিচারের লড়াই

নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রতারিত দর্শকদের অভিযোগ এবং ঘটনার জেরে হওয়া আর্থিক ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। শতদ্রু দত্তের দাবি, গোটা ঘটনার সঙ্গে সম্পর্কিত নথি ও প্রমাণ তাঁর কাছে রয়েছে।

প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হওয়ার পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে ফুটবলপ্রেমী ও রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: গ্রেফতার তৃণমূল নেতা রবিন মণ্ডল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury