Bengal Liberty: ২০২৬-এ খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী রবীনচন্দ্র মণ্ডলকে গ্রেফতার করল ভগবানপুর থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে কলকাতার আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল নেতাকে। রবিনচন্দ্র মণ্ডল ভগবানপুর ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় (TMC Leader arrest)।
প্রভাবশালী গুন্ডা নেতার কীর্তি (TMC Leader arrest)

রবিনচন্দ্র মণ্ডল গত বিধানসভা ভোটে খেজুরিতে তৃণমূল কংগ্রেসের পার্থী ছিলেন। আরও একটি পুরনো মামলার তার বিরুদ্ধে রয়েছে।
আরও খবর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিনচন্দ্র মণ্ডল ভগবানপুর-১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য । তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি এলাকায় প্রভাবশালী এবং গুন্ডা হিসাবেই পরিচিত ছিলেন। তার বেশ কিছু তোলাবাজি, ভয় দেখানোর অভিযোগ থানায় জমা আছে।


