Lionel Messi
Bengal Liberty, ৪ জুন ২০২৬ : আর মাত্র ৭ দিনের অপেক্ষা, তারপরেই শুভ সূচনা হবে ফুটবল জগতের(Lionel Messi) মহাসংগ্রাম—ফিফা বিশ্বকাপ ২০২৬! এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে এমনিতেই বিশ্বজুড়ে চরম উত্তেজনা ও উন্মাদনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ‘এলএম-১০’ ওরফে লিওনেল মেসির মাথায় উঠল নতুন মুকুট, যা বিশ্বের অন্য কোনো ফুটবলার পাননি।
মেসির নয়া নজির(Lionel Messi)
বিশ্বকাপ শুরুর আগেই এই নয়া নজির গড়লেন আর্জেন্টিনার মহাতারকা। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’-এর বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এই প্রথম কোনো ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন।

শিল্প, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিগত গবেষণা, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে মেসির নাম ঘোষণা করেছে। জুরিদের মতে, ফুটবলে তাঁর অনন্য কৃতিত্বের পাশাপাশি মাঠের বাইরের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডই তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে।
পুরস্কার পেয়ে মেসির বার্তা(Lionel Messi)
এই বড় স্বীকৃতি পাওয়ার পর মেসি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন “এই স্বীকৃতি পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। এর গুরুত্ব আমার কাছে অনেক বেশি; কারণ শুধু মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরে মানুষের জন্য আমি কী করেছি, এখানে তারও মূল্যায়ন করা হয়েছে। আমি সত্যিই খুব আনন্দিত এবং কৃতজ্ঞ।”
আর্জেন্টিনা জাতীয় দল হোক কিংবা ক্লাব ফুটবল—একের পর এক কঠিন প্রতিযোগিতায় ট্রফি এনে দিয়েছেন মেসি। ২০২২ সালে বিশ্বকাপ জিতে তিনি ছুঁয়েছেন আরেক কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। এখন ফুটবল অনুরাগীদের মনে একটাই আলোচনা—আসন্ন বিশ্বকাপে কি মারাদোনাকেও টপকে যাবেন মেসি?


