Kailash Mishra Arrested
Bengal Liberty, ৬ জুন: রাজনীতির ময়দানে তিনি ছিলেন রীতিমতো দাপুটে। নামের পাশে ছিল শাসকদলের হেভিওয়েট তকমা এবং শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার অহংকার (Kailash Mishra Arrested)। কিন্তু সদ্য সমাপ্ত নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সেই চেনা ছবিটা বেমালুম বদলে গিয়েছিল। ক্ষমতার দম্ভ ছেড়ে গত এক মাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরারি জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। ভিন রাজ্যের গোপন ডেরা থেকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের নিখুঁত জালে অবশেষে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।

দীর্ঘ এক মাসের লুকোচুরি খেলার পর অবশেষে পুলিশ (Kailash Mishra Arrested)
গত ৪ তারিখ নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন এই প্রভাবশালী নেতা। কিন্তু হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তার খোঁজে ক্রমাগত তল্লাশি জারি রাখে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিহারের মধুবনী জেলায় কৈলাসের এক আত্মীয়ের বাড়িতে আচমকা হানা দেয় গোয়েন্দাদের একটি বিশেষ দল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত এই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, সরকারি কাজে বাধা দান এবং প্রাণনাশের হুমকির মতো একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার ধৃতকে বিহারের স্থানীয় আদালতে পেশ করা হবে এবং তারপর ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হলে সোমবার কড়া পুলিশি নিরাপত্তায় তাকে হাওড়ায় নিয়ে আসা হবে।শাসকদলের একজন প্রথম সারির যুব নেতার এহেন অভাবনীয় পরিণতি হাওড়া জেলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ভোটের আগে যিনি ছিলেন খবরের শিরোনামে থাকা দাপুটে প্রার্থী, আজ তিনি একাধিক গুরুতর অভিযোগে ভিন রাজ্য থেকে ধৃত এক পলাতক আসামী।
আরও পড়ুন :

