Tmc Meeting
Bengal Liberty:
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিতেই শুরু পুরবোর্ড নিয়ে অনিশ্চয়তা (Mamata Banerjee)। পুরবোর্ড থাকবে? নাকি প্রশাসক বসবে। পুরবোর্ড টিকে থাকলে কে হবেন মেয়র? এই সিদ্ধান্ত নিতে আজ, রবিবার তিনটের সময় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডেকেছেন কলকাতার কাউন্সিলর ও দলের পদাধিকারীদের । সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করা নিয়ে জোর চর্চা চলছে দলের অন্দরে

ফিরহাদ হাকিম পদত্যাগের পর কলকাতা পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল আর এন রবি। অন্যদিকে নতুন মেয়র বসানো নিয়ে তোড়জোড় শুরু করেছে প্রাক্তন শাসকদল। বৈঠক ডেকেছেন মমতা। ববি ইস্তফা দিলেও পুরবোর্ড এখনও ভেঙে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে পুরসভার ভবিষ্যৎ এবং দলের পরবর্তী রণকৌশল ঠিক করতে রবিবারই জরুরি বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

