Suvendu Adhikari
Bengal Liberty, ৭ জুন ২০২৬ : প্রতিশ্রুতি ছিল ভোটের আগে, এবার তার বাস্তবায়নের পথে সরকার।(Suvendu Adhikari) একুশের ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানালেন, চলতি জুন মাসেই নিহত ৩১৫ জন বিজেপি কর্মীর পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে।

আরো পড়ুন:- Suvendu Adhikari: আমি নয়, আমরা নীতি’তে চলার বার্তা মুখ্যমন্ত্রীর
কথা রাখলেন শুভেন্দু(Suvendu Adhikari)
একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই সরব ছিল বিজেপি। দলের দাবি ছিল, নির্বাচনের ফল ঘোষণার পর বহু কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন এবং শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন। সেই সময় থেকেই নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা । ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। রবিবারের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজনৈতিক হিংসায় নিহত ৩১৫ জন কর্মীর পরিবারের একজন করে সদস্যকে সরকারি বা সরকার-সহায়ক ব্যবস্থায় চাকরির সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বহু পরিবার বিচার ও সহায়তার অপেক্ষায় ছিলেন। তাদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্ত শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ভবিষ্যৎ সুরক্ষার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

