TMC MP
Bengal Liberty, ৮ জুন :
একদিকে চলছে ‘INDIA’ জোটের বৈঠক। এই বৈঠক মমতার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার বৈঠক (TMC MP)। তারই মধ্যে দিল্লিতে গোপন বৈঠক করছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। প্রথমে বিধানসভায় বড়সড় ভাঙন। এবার লোকসভায় ছিন্নমূল হতে চলেছে তৃণমূল! পরিষদীয় দলের পর ভাঙন ধরেছে সংসদীয় দলেও। সদ্য মাত্র ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, পদত্যাগ করতে পারেন রাজ্যসভার সাংসদ কয়েল মল্লিকও। তারই মধ্যে দিল্লিতে চলছে একাধিক সাংসদের গোপন বৈঠক। বিধানসভার প্ল্যানেই অভিষেককে সরাতে একজোট হতে পারেন প্রায় ২০ জন সাংসদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিদ্রোহী তৃণমূলের সাংসদের বৈঠকের সম্ভাবনা আছে। বলাই বাহুল্য তৃণমূলের ভাঙন এখন শুধুই সময়ের অপেক্ষা (TMC MP)।

কে কে আছেন গোপন বৈঠকে (TMC MP)
সূত্রের খবর একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ‘INDIA’ জোটের সাথে বৈঠক করছেন ঠিক সেই সময় মমতার শেষ আশায় জল ঢেলে গোপনে বৈঠক করছেন প্রায় ২০ জন সাংসদ। সূত্রের খবর, এই গোপন বৈঠকে উপস্থিত আছেন তৃণমূলের আবু তাহের, অসিত মাল, কালিপদ সোরেন। উপস্থিত আছেন শর্মিলা সরকার, খলিলুর রহমান । আছেন প্রসুন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী বৈঠকে শতাব্দী রায়, জগদীশ বাসুনিয়া। আগেই তছনছ হয়েছে তৃণমূলের পরিষদীয় দল, এবার নজরে সাংসদের দল। এখন নজর দিল্লিতে কোনও মহানাটকীয় ঘটনা ঘটবে কিনা।


