Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

Adhir Ranjan Chowdhury: ” আমাকে পরাজিত করতে…!” ক্ষোভের বহির্প্রকাশ অধীরের

Bengal Liberty:

লোকসভায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভাঙনের খবর নিয়ে উতপ্ত রাজ্য রাজনীতি। ‘এনডিএ সমর্থক ব্লক’ তৈরির আবেদন নিয়ে তৃণমূলের অন্দরের লড়াই যখন স্পষ্ট, ঠিক সেই আবহে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সুযোগ বুঝে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী।

Mahua slams yusuf
Mahua slams yusuf

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেসের প্রবীণ হেভিওয়েট নেতা অধীর চৌধুরীকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন এই ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেস গঠনের পর বহরমপুরের মাটিতে সেটাই ছিল জোড়াফুলের প্রথম জয়। নিজের জন্মস্থানে প্রাক্তন ক্রিকেটারের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছিলেন অধীর। সোমবার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে সাড়া দিয়েই অত্যন্ত দ্রুত গতিতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ। দলের অন্তর্বর্তী লড়াইয়ের প্রেক্ষাপটে সাংসদ ইউসুফকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া ।

 

মমতার বিরুদ্ধে ক্ষোভ অধীরের

অপরদিকে মুখ খুললেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর। মমতাকে তীব্র কটাক্ষ করে বলেন, ” আমাকে পরাজিত করতে এবং মেরুকরণের রাজনীতি করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ওনাকে মাঠে নামানো হয়েছিল। উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে সেখানে গিয়েছিলেন এবং এই ব্যক্তিকে প্রার্থী করে প্রচার শুরু করেছিলেন, মুসলিম প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে… আপনারা এতদিন ধরে হিন্দুদের ভোট দিয়ে আসছেন। এবার ওনাকে ভোট দিন…”

 

ইউসুফকে জয়ী করতে কোটি কোটি টাকা ব্যয় করেছিলেন তৃণমূল নেত্রী। হার হয়েছিল অধীরের। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফের সাড়ায় , তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেসের প্রবীণ নেতা। তৃণমূলের মহা বিপর্যয়ের সময়ে মমতার প্রতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগগুলি রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু করেছে।

https://youtu.be/h9RiFQYhTqw

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury