Babul Supriyo
Bengal Liberty:
রাজ্যসভায় একাধিক সাংসদের ইস্তফা দেওয়ার আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ভাঙন পরিস্থিতিতে সমাজ মাধ্যমে পোস্ট করে লিখলেন, ” আমি এখনও বর্তমান দল ও তার নেতৃত্বের সঙ্গেই আছি। পশ্চিমবঙ্গের মানুষের মতামতকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কোঅপারেট করেই কাজ করব। MPLAD-এর টাকা যাতে ঠিক মতো কাজে লাগে, সেই চেষ্টা করব।’ প্রতিকূল পরিস্থিতিতে দলের বিপক্ষে যাবেন না বলে দাবি করলেন সাংসদ। দলত্যাগের কোন সম্ভাবনাই নেই। কার্যত অন্য কোন দলেও যোগ দিচ্ছেন না বাবুল।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট Babul Supriyo
রাজ্যসভার অন্দরে সাংসদের ইস্তফাপর্ব চলছে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং আজ কোয়েল মল্লিক! ধীরে ধীরে পদত্যাগ করলেন সাংসদরা। ভাঙন পরিস্থিতিতে দলের পাশেই থাকবেন সাংসদ বাবুল। স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীতে বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। দলের অসময়ে দলত্যাগ বিশ্বাসঘাতকতার সমান।
.
I am neither joining any other Faction nor any Party… I am doing what I think is right… Thank you pic.twitter.com/ojSr0o0gvi
— Babul Supriyo (@SuPriyoBabul) June 11, 2026
বলাবাহুল্য, গত ৪ জুন ফেসবুকে বাবুল জানিয়েছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। দলত্যাগীদের নিশানা করে সাংসদ কটাক্ষ করে, ” যাঁরা একসময় কাজ হাসিল করতে নেত্রীর ‘চটি চাটতে’ রাজি ছিলেন, অথচ আজ ক্ষমতার লোভে দল ভাঙছেন। দিদি ক্ষমতায় আসার পর থেকে যারা দুর্নীতি, সরকারি তহবিল তছরুপ বা সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, তাঁদের হাত-পা না কেটে তিনি গুরুতর ভুল করেছেন। এখন তাদের অনেকেই সেই ৬০ জনের তালিকায় আছেন। ”
সাংসদ, বিধায়করা ক্রমশ সরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে। কেউ নিজের ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূলের প্রতি। সর্বস্ব হারিয়ে কোণঠাসা তৃণমূলের এই দুর্দশায় মমতা বন্ধ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়।

