TMC MP
Bengal Liberty, ১২ জুন :
মমতার ঘর ভাঙার শব্দ এবার আরও স্পষ্ট। প্রথমে পরিষদীয় দল তারপরই সংসদীয় দলে ভাঙনের কথা আন্দাজ করা গিয়েছিল (TMC MP)। এবার তৃণমূলের অন্দরের সেই সম্বলিত তালিকা প্রকাশ্যে। আলাদা ব্লক তৈরি করার জন্য ১৯ জন তৃণমূল সাংসদের স্বাক্ষর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে আছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে দেব সকলেই। একদিকে সই জাল কাণ্ডের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির দফতরে হাজির হন বৃহস্পতিবার। ঠিক সেই মুহূর্তে শুক্রবার সকালেই NDA-তে যুক্ত হতে চাওয়া লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের ১৯ জনের স্বাক্ষর প্রকাশ্যে আসে (TMC MP)।

কে কে আছেন তালিকায়? (TMC MP)
প্রকাশ্যে আসা ছবি অনুযায়ী আলাদা হয়ে যাওয়া সাংসদদের মধ্যে আছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব (দীপক অধিকারী), জুন মালিয়া, পার্থ ভৌমিক।
সূত্রের খবর, গত ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের একাংশ সাংসদ উপস্থিত ছিলেন বলে দাবি। সূত্রের আরও দাবি, বৈঠকের দিনই NDA-তে যোগদানের সমর্থনে ১৪ জন সাংসদ স্বাক্ষর করেন। পরবর্তী সময়ে আরও পাঁচ সাংসদ ওই প্রস্তাবে সই করেন বলে জানা গেছে। যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়।



