Bengal Liberty, ১২ জুন :
‘সবুজ শহর’ গড়ার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি! উন্নয়নের নামে সাধারণ মানুষের করের টাকা আত্মসাতের পর্দাফাঁস হল হুগলির আরামবাগে (TMC Leader Arrested)। গ্রীন সিটি প্রকল্পের নামে প্রায় ৭ কোটি ২৪ লক্ষ টাকার কেলেঙ্কারির অভিযোগে এবার পুলিশের জালে খোদ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। গা-ঢাকা দিয়েও শেষরক্ষা হল না,কেরালা থেকে তাঁকে গ্রেফতার করেছে SOG বা স্পেশাল অপারেশন গ্রুপ। অন্যদিকে, এই একই দুর্নীতি চক্রের অন্যতম তিন পান্ডাকে ইতিমধ্যেই ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে চুঁচুড়া আদালত। আরামবাগ পৌরসভার বর্তমান তৃণমূলের চেয়ারম্যানের লিখিত অভিযোগের প্রেক্ষিতেই খোঁজ চালিয়ে গ্রেফতার করা হয় প্রাক্তন চেয়ারম্যানকে (TMC Leader Arrested)।

তিন অভিযুক্তের পুলিশি হেফাজত (TMC Leader Arrested)
কয়েকদিন আগেই আরামবাগ পৌরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারী এই বিপুল দুর্নীতির বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন পি অ্যান্ড টি কনস্ট্রাকশনের কর্ণধার স্বরভানু ঘোষ, পৌরসভার তৎকালীন SAE মানস কুন্ডু এবং বৈদ্যুতিক সুপারভাইজার কৌস্তভ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তায় তাঁদের চুঁচুড়া হুগলি জেলা আদালতে পেশ করা হলে, বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
কেরালা থেকে মূল অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার (TMC Leader Arrested)
তদন্ত এগোতেই এই কেলেঙ্কারিতে উঠে আসে ঘটনার সময়কার পুরপ্রধান স্বপন নন্দীর নাম। গুঞ্জন শোনা যাচ্ছিল যে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তবে পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় SOG ও স্বপন নন্দীকে গ্রেফতার করে। এই ঘটনায় আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ রীতিমতো বিস্ফোরক। তিনি স্পষ্ট দাবি করেছেন, গ্রীন সিটি প্রকল্পের প্রায় ৭ কোটি ২৪ লক্ষ টাকার সিংহভাগই ঢুকেছে প্রাক্তন চেয়ারম্যানের পকেটে। এই বিরাট চক্রের সঙ্গে আর কোন কোন রাঘববোয়াল জড়িত, তা দ্রুত খুঁজে বের করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তবে পুলিশি হেফাজতে এই চারমূর্তিকে জেরা করলে আগামী দিনে ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন এই দুর্নীতির অক্টোপাসের জালে আর কোন কোন রাঘববোয়াল জড়িয়ে আছে?
আরও খবর



