Ind Vs Pak Match Preview
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : গতকাল ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই পর্দা উঠেছে এবারের(Ind Vs Pak Match Preview) মহিলাদের টি-২০ বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে রাজকীয় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আয়োজক দেশ ‘থ্রি লায়ন্স’ (ইংল্যান্ড)। এবার বিশ্বমঞ্চে নামার পালা ভারতের। সদ্য ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় নারী ক্রিকেট দল আগামীকাল রবিবার এজবাস্টনে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেই এই হাই-প্রোফাইল ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ‘উইমেন ইন ব্লু’।

প্রস্তুত ভারত(Ind Vs Pak Match Preview)
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের মূল দলটিকে ধরে রেখেই এবারের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। ফলে পাকিস্তান ম্যাচের আগে ব্যাটিং ও বোলিং— দুই বিভাগেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এবার প্রথম বারের মতো টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে মরিয়া ভারতীয় বাহিনী।

পিচ ও কন্ডিশন(Ind Vs Pak Match Preview)
এজবাস্টনের উইকেট সাধারণত ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী। নারী টি-২০ আন্তর্জাতিক ম্যাচে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর সাধারণত ১৪০ থেকে ১৪৫ রানের মধ্যে থাকে। তবে সাম্প্রতিক ম্যাচগুলোর পরিসংখ্যান অনুযায়ী, স্কোর ১৫০ থেকে ১৬০ রান পর্যন্তও পৌঁছাতে পারে। এই মাঠে টসজয়ী দলগুলো সাধারণত প্রথমে ব্যাট করতেই পছন্দ করে। ফলে ভারত-পাক মহারণে ‘টস’ একটি বড় ফ্যাক্টর হতে চলেছে।এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ ।
আরো পড়ুন:- NEET Question Paper: ফের NEET-এর প্রশ্ন ফাঁস! কী জবাব দিল NTA?
ভারতের সম্ভাব্য একাদশ(Ind Vs Pak Match Preview)
স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, পূজা বস্ত্রকার, রাধা যাদব।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ(Ind Vs Pak Match Preview)
মুনিবা আলী (উইকেটরক্ষক), গুল ফেরোজা, আয়েশা জাফর, আলিয়া রিয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), ইরাম জাভেদ, নাটালিয়া পারভেজ, তুবা হাসান, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।

কাগজে-কলমে পাকিস্তানের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় থাকলেও ভারতের তুলনায় তাদের অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট। শক্তির বিচারে এই ম্যাচে ভারত অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে। ভারত – পাকিস্তান ম্যাচ মানেই চূড়ান্ত মানের উত্তেজনা, উন্মাদনা দুই দলের ম্যাচ মানেই দেশ ভাগের যন্ত্রণার ইতিহাস তাই মহিলাদের ম্যাচ হোক বা লুডোর প্রতিযোগিতা ভারত – পাক মানেই স্মরণীয় মুহূর্তের অপেক্ষা তাই ফুটবল বিশ্বকাপের মধ্যেও এই ম্যাচ কে ঘিরেও তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে।


