Tejswi yadav
Tejswi yadav

তেজস্বীই বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, ঘোষণা মহাগঠবন্ধনের (Tejswi yadav)

Bengal Liberty: অপেক্ষার সমাপ্তি! দীর্ঘ টানাপোড়েনের পর  শেষমেষ  মহাগঠবন্ধনের তরফে  মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী যাদবের নামই ঘোষণা করা হল।

tejashwi yadav
tejashwi yadav

 

জোটের অভ্যান্তরীন দ্বন্দ্বের দিকে নজর ছিল বিরোধী মহলের (Tejswi yadav)

বেশ কিছুসময় ধরে জোটের অন্দরে মতবিরোধের খবর কানে আসছিল। কে হবে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? তা নিয়ে কম জলঘোলা হয়নি। জোটের অভ্যান্তরীন দ্বন্দ্বের দিকে নজর ছিল বিরোধী মহলের। রামবিলাস পুত্র চিরাগ এক কালে তেজস্বীর কাছের বন্ধু ছিলেন বলেই শোনা যায়। সম্প্রতি তাঁর মুখেও মহাগঠবন্ধন জোটের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কড়া সমালোচনা শোনা গিয়েছে। তরুণ নেতা চিরাগের বক্তব্য, ” যে জোটে এত অন্তর্দ্বন্দ্ব, তারা কীভাবে বিহারকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে?”

বৃহস্পতিবার মহাগঠবন্ধনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় আরজেডির তরুণ নেতা তেজস্বী যাদবই হলেন আসন্ন বিধানসভা নির্বাচনের বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury