Haunted 3D
Bengal Liberty, ১৫ জুন ২০২৬ : গত শুক্রবার, ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর পুত্র(Haunted 3D) মহাক্ষয় চক্রবর্তী মিমো নতুন ছবি ‘Haunted 3D: Echoes of the Past’। এটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় হরর চলচ্চিত্র ‘Haunted 3D’-এর সিক্যুয়েল। প্রায় ১৫ বছর পর ভয়, রহস্য এবং অতিপ্রাকৃত ঘটনার মেলবন্ধনে নির্মিত এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রায় ১৫ কোটি টাকার বাজেটে নির্মিত ছবিটি মুক্তির প্রথম তিন দিনেই প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে। ছবিটির পরিচালনায় রয়েছেন খ্যাতনামা পরিচালক বিক্রম ভাট, যিনি রাজ, রাজ – ২, ১৯২০ মতো জনপ্রিয় হরর ছবির জন্য পরিচিত। চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট।
ছবির গল্প(Haunted 3D)
ছবির কেন্দ্রীয় চরিত্র রাজীব (মহাক্ষয় চক্রবর্তী), যিনি একটি রহস্যময় প্রাসাদে গিয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হন। নানা রহস্য, অলৌকিক ঘটনা এবং অজানা শক্তির জালে জড়িয়ে পড়ে তাঁর জীবন। প্রাসাদ থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে একের পর এক চমকপ্রদ ঘটনার সম্মুখীন হন তিনি। ছবির প্রতিটি স্তরেই রহস্যের আবহ বজায় রাখা হয়েছে।


যদিও ছবির ভিএফএক্স ও গ্রাফিক্স নিয়ে কিছু সমালোচনা রয়েছে, তবুও বড় পর্দায় মহাক্ষয় চক্রবর্তীর প্রত্যাবর্তন দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসার পর এবার মূলধারার বাণিজ্যিক ছবিতেও নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।
একাধিক বিতর্ক, ধারাবাহিক বক্স অফিস ব্যর্থতা এবং দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে মহাক্ষয়ের প্রত্যাবর্তনকে অনেকেই তাঁর কেরিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন। ছবিটির প্রাথমিক বক্স অফিস সাফল্য সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।


