Abhisekh Banerjee
Bengal Liberty :
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র দফতর থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) । সোমবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি।

টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদ Abhisekh Banerjee
সোমবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। নির্ধারিত সময়ের কিছু আগেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর সংস্থা এবং বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ পর্ব চলে রাত প্রায় ১০টা পর্যন্ত। অর্থাৎ, প্রায় ১১ ঘণ্টা ধরে চলে এই ম্যারাথন জেরা।

সাংবাদিকদের প্রশ্নে নীরব অভিষেক
দিনভর জিজ্ঞাসাবাদের পর রাতের দিকে ইডি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বাইরে অপেক্ষারত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন তিনি।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


