USA vs Iran
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : ফের বিতর্কের কেন্দ্রে ফুটবল বিশ্বকাপ। যুদ্ধবিধ্বস্ত দেশ ইরান নানা(USA vs Iran) প্রতিকূলতা কাটিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্সের পর মনে করা হচ্ছিল মাঠের খেলাই হবে মূল আলোচনার বিষয়। কিন্তু ম্যাচের পরই নতুন বিতর্কের জন্ম দিল ইরান দলের ভিসা ও অবস্থান সংক্রান্ত পরিস্থিতি।

সূত্রের খবর, ইরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ শেষ হওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করে মেক্সিকোতে ফিরে যেতে বলা হয়। ফলে ম্যাচ-পরবর্তী বিশ্রাম ও পুনরুদ্ধারের (রিকভারি) জন্য পর্যাপ্ত সময় পাননি ফুটবলাররা। প্রায় ১৪০ মাইল দূরে মেক্সিকোতে ফিরে গিয়েই তাঁদের পরবর্তী প্রস্তুতি চালিয়ে যেতে হয়েছে।
ম্যাচের পরই দেশ ছাড়ার নির্দেশ(USA vs Iran)
জানা গিয়েছে, ইরান দলের সদস্যদের জন্য বিশেষ সীমিত মেয়াদের ভিসার ব্যবস্থা করা হয়েছিল, যা মূলত ম্যাচ চলাকালীন সময়ের জন্য কার্যকর ছিল। বাকি সময় দলটি মেক্সিকোতেই অবস্থান করছে এবং সেখানেই অনুশীলন করছে।
আরো পড়ুন:- Saokat Molla : ভাঙড় বিস্ফোরণ মামলায় চার্জশিট, উল্লেখ শওকতের নাম

প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর ইরান দল ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে রাত কাটাবে। তবে ম্যাচ শেষ হওয়ার পরই তাঁদের দ্রুত যাত্রার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই বলেন “রিকভারির জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন ছিল। কিন্তু সেই সুযোগটুকুও দেওয়া হয়নি। ম্যাচ শেষ হওয়ার পরই যাত্রার প্রস্তুতি নিতে হয়েছে। এতে আমাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছে।”
তিনি আরও দাবি করেন, “কেন আমাদের এভাবে দ্রুত চলে যেতে বলা হলো, তা আমরা স্পষ্টভাবে জানি না। অনেক সিদ্ধান্ত আমাদের বাইরে থেকেই নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে।”

ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন(USA vs Iran)
চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই একাধিক বিতর্ক সামনে এসেছে। বিভিন্ন দেশের দল ও কর্মকর্তাদের তরফে নিরাপত্তা, অনুশীলন সুবিধা, ভ্রমণ ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের পরও ফিফার তরফে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসেনি।


ইরান দলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্বকাপ আয়োজনে সমতা ও ন্যায্যতা নিয়ে। যদিও বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রশাসন বা ফিফা। ফলে বিতর্ক আরও বাড়ছে ফুটবল মহলে।
বিশ্বকাপের মঞ্চে খেলার পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক নানা ইস্যু আলোচনায় উঠে আসায়, ক্রীড়া ও রাজনীতির সম্পর্ক নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার, এই ঘটনায় ফিফা কোনও অবস্থান নেয় কি না।


