Asit Mazumdar
Bengal Liberty : অবশেষে আইনি গেরো মুক্ত, জামিন পেতে চলেছেন চুঁচুড়ার চর্চিত প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। রাস্তা অবরোধ, তোলাবাজি কিংবা পুলিশের কাজে বাধা দেওয়ার মতো একাধিক মামলায় আগেই মিলেছিল আইনি রক্ষাকবচ। কিন্তু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ধর্ষণের চেষ্টার মামলা। অবশেষে সেই অন্তিম আইনি বাধাও কাটল। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টের বিচারক অমিত চক্রবর্তীর নির্দেশে, ১০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন তিনি। গত ৩০ মে থেকে জেলবন্দি ছিলেন তৃণমূলের এই দাপুটে বিধায়ক। আপাতত বাড়ি ফিরছেন তৃণমূল নেতা অসিত মজুমদার (Asit Mazumdar)।

জেলবন্দি থাকাকালীনই শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয় (Asit Mazumdar)
জামিনের খবর আজ, বৃহস্পতিবার পেলেও তার আগেই দল চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারেকে তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেয়। গত বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে অসিত মজুমদারকে প্রার্থী না করে দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে প্রথমে ক্ষোভ প্রকাশ করে কার্যত বিদ্রোহের সুর তুলেছিলেন তিনি। তবে পরে দলীয় সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারেও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় তাঁকে।
বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর যখন বহু নেতা-কর্মী রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন, তখনও মাঠ ছাড়েননি অসিত। বারুইপুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এই অসিত মজুমদার। সেই আন্দোলনের জেরেই তাঁকে গ্রেফতার হতে হয়েছিল। যদিও রাস্তা অবরোধ পুলিশের কাজে বাধা, তোলাবাজির মামলায় আগেই জামিন পেয়েছিলেন। এবার ধর্ষনের চেষ্টার মামলায় জেল বন্দী থাকা প্রাক্তন বিধায়কের জামিন হল।



