R N Ravi
Bengal Liberty:
আজ, বৃহস্পতিবার বিধানসভায় শুরু হল বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন (Budget Session)। অধিবেশনে ভাষণ দিলেন রাজ্যপাল আর এন রবি। ২২ জুন, বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। নারী সুরক্ষায় জোর, বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার পুনর্নির্মাণ ,রাজ্যকে দুর্নীতি তোলাবাজি থেকে মুক্ত সহ একাধিক বিষয় নিয়ে বার্তা দিলেন রাজ্যপাল।

নারী সুরক্ষা Budget Session
নারী সুরক্ষায় নিয়ে সিদ্ধহস্ত বর্তমান রাজ্য সরকার। প্রাক্তন সরকারের আমলে নারীদের সন্মানহানি, ধর্ষণের মতো একাধিক লজ্জাজনক ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য। রাজ্যপাল জানিয়েছেন, নারীদের অত্যাচারের ঘটনায় জিরো টলারেন্স নীতি, মানব পাচার বন্ধ করতে কড়া ব্যবস্থা নেবে রাজ্য। আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা হবে। নারীদের ক্ষমতায়নে সক্ষম রাজ্য সরকার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও মহিলাদের উপর অত্যাচার রোধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য।
সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা
সীমান্তে নজরদারির প্রয়োজনে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি সরকার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার মূল উদ্দেশ্য ছিল অনুপ্রবেশ আটকানো এবং চোরাচালান বন্ধ করা। খোলা সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ ও চোরাচালান চলেছে বিগত বছর ধরে। পালাবদলের পর রাজ্য সরকারের প্রথম পদক্ষেপ ছিল বিএসএফকে জমি প্রদান। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা জুড়ে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসাতে সক্ষম হয়েছে বর্তমান সরকার।
স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন, বিদ্যালয়ে উন্নতমানের মিড ডে মিলের প্রদান, সাধারণ মানুষের সুবিধার্থে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভান্ডারের মত প্রকল্প চালু করতে সক্ষম হয়েছে বিজেপি সরকার।


