Budget Session 2026
Bengal Liberty: রাজ্য বিধানসভায় শুরু হলো নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার রাজ্যপাল আরএন রবির ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। নতুন সরকারের প্রথম বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যা আগামী ২২ জুন বিধানসভায় উত্থাপন করা হবে।

জনকল্যাণে বিশেষ গুরুত্ব (Budget Session 2026)
রাজ্যপালের ভাষণে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর জোর দেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের ভয় ও আতঙ্ক থেকে বাংলাকে মুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি জানান। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুফল রাজ্যবাসীকে পাইয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ রূপায়ণই বর্তমান সরকারের অগ্রাধিকার। এছাড়া মানব পাচার রুখতেও কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষকদের জন্য নতুন দিশা (Budget Session 2026)
রাজ্যপালের ভাষণে কৃষকদের স্বার্থকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার্থে নতুন নীতি আনার কথা ঘোষণা করা হয়েছে। তিনি জানান, জমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা এড়াতে শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি ‘হাইলভেল টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে, যা মুখ্যসচিবের তত্ত্বাবধানে সুচারুভাবে কাজ করবে। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন সরকারের এই বাজেট অধিবেশন ২৫ জুন পর্যন্ত চলবে। সব মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে স্বচ্ছতা এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠাই এই অধিবেশনের মূল সুর হয়ে উঠেছে।


